দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান ২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইরানের ওপর সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ট্রাম্পের

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

 

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

 

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি মোট ২৫৫টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট। দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো।

 

পড়ুন>>কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

দুপুর ২টার পর শুরু হওয়া এই ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন, যার মধ্যে ছয়জন সদস্য ভোট প্রদান করেননি। নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকলেও, স্বতন্ত্র সদস্যরা উভয় প্রার্থীর যেকোনো একজনকে বেছে নেওয়ার সুযোগ পেয়েছিলেন।

 

পড়ুন>>উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান

ভোটগ্রহণের সূচনা হয় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর ভোট প্রদানের মাধ্যমে। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরবর্তীতে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ভোট প্রদান করেন।  যু//র

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!