তাড়াশে কালবের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ২২০৭৬ বার পড়া হয়েছে
তাড়াশে কালবের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে কালবের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
“সমবায় শক্তি সমবায়ে মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)’ র ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে ২০২৬) তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে এই সভার আয়োজন করা হয়। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব)-এর সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
পড়ুন>> রাণীনগরে বজ্রপাতে তিনজনের মৃত্যু
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আয়নুল হক। তিনি তাঁর বক্তব্যে সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি ও শিক্ষকদের কল্যাণে এই সংগঠনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান, উপজেলা সমবায় অফিসার জনাব দ্বীন বন্ধু মৃধা, অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ হাবিবুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম. আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, পৌর বিএনপির আহবায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব, অডিট রিপোর্ট ও আগামী বছরের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা পেশ করা হয়। বক্তারা শিক্ষক ও কর্মচারীদের আপদকালীন আর্থিক সুবিধা নিশ্চিত করতে এবং সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উক্ত সভায় সংগঠনের বিপুল সংখ্যক সাধারণ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























