ঝিনাইদহে জমি সংক্রান্ত বিরোধে কৃষক মৃত্যুর ঘটনা মামলায় বাবা ও ছেলের কারাদণ্ড
- আপডেট সময় : ০৫:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহে জমি সংক্রান্ত বিরোধে কৃষক মৃত্যুর ঘটনা মামলায় বাবা ও ছেলের কারাদণ্ড
ঝিনাইদহের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাবা ও ছেলের বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ মাসুদ আলী আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। রায়ে ছেলে আল আমিন পাটোয়ারীকে (২৬) মৃত্যুদণ্ড এবং বাবা ইউনুস পাটোয়ারীকে (৫৬) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী ইউনুছ আলী ও তার ছেলে আল আমিন কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করেন।
পড়ুন>>গাইবান্ধায় পঙ্গু স্বামীর চিকিৎসার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও স্ত্রী
এই ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট পুলিশ অভিযুক্ত আল আমিন ও ইউনুছ আলীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
বিচারিক প্রক্রিয়া শুরুর মাত্র ৭ কার্যদিবসের মধ্যে আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডবিধির আওতায় ছেলে আল আমিনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং বাবা ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রা//জি//বি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























