ছাত্রদল নেতার বিয়েতে অতিথিদের ফুলের পরিবর্তে ধানের শীষ দিয়ে বরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ছাত্রদল নেতার বিয়েতে অতিথিদের ফুলের পরিবর্তে ধানের শীষ দিয়ে বরণ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ঝাড়ফুঁকের ভরসায় সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল ও সমাবেশ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের রাশিফল আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

ছাত্রদল নেতার বিয়েতে অতিথিদের ফুলের পরিবর্তে ধানের শীষ দিয়ে বরণ

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
ছবি: আরটিভি

 

 

 

 

 

 

 

ছাত্রদল নেতার বিয়েতে অতিথিদের ফুলের পরিবর্তে ধানের শীষ দিয়ে বরণ

 

ছাত্রদল নেতার বিয়েতে অতিথিদের ফুলের পরিবর্তে ধানের শীষ দিয়ে বরণ।
চট্টগ্রামে ছাত্রদল নেতার বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে এক ব্যতিক্রমী আয়োজন। ফুলের পরিবর্তে অতিথিদের ধানের শীষ দিয়ে বরণ করা হয়েছে। এ নিয়ে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

 

 

ভিডিওতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানের প্রবেশপথে দাঁড়িয়ে ছাত্রদল নেতা ও তার স্ত্রী অতিথিদের ফুলের বদলে ধানের শীষ হাতে তুলে দিচ্ছেন।

পড়ুন>>সাত বিষয়ে ফেল: এসএসসি পরীক্ষার দাবিতে স্কুলে তালা দিলেন নেতার ছেলে

 

জানা গেছে, এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম ইপিজেড থানা ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ সাহেদ। সাধারণত বিয়ের অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করার প্রচলন থাকলেও, তার বিয়েতে ধানের শীষ দিয়ে বরণ করাকে নতুনত্ব হিসেবে দেখছেন অনেকে।

 

 

এ বিষয়ে নুর মোহাম্মদ সাহেদ গণমাধ্যমকে বলেন, ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি গণতন্ত্রের প্রতীক। সেই ভাবনা থেকেই ফুলের পরিবর্তে অতিথিদের ধানের শীষ দিয়ে বরণ করা হয়েছে।

 

 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও এ উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, বিয়ের অনুষ্ঠানে ফুলের বদলে ধানের শীষ উপহার দেওয়ার ঘটনা একেবারেই ব্যতিক্রমী এবং ভিন্নধর্মী।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!