চাটমোহরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৭:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
চাটমোহরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পাবনার চাটমোহরে ১৭.৯৭ শতাংশ পৈতৃক জমি অবৈধভাবে দখল করার চেষ্টা ও পরিবারকে অব্যাহত হয়রানির শিকার করার অভিযোগ তুলেছেন মোহাম্মদ আলী নামের এক প্রতিবন্ধী ব্যক্তি। সোমবার রাতে চাটমোহর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দক্ষিণ শিবরামপুর মৌজার ৩২৩ নম্বর খতিয়ানের ৫৪০ নম্বর দাগে অবস্থিত ওই জমির সব বৈধ কাগজপত্র তাঁদের দখলেই রয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাতে চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী অভিযোগ করেন, গত ২৩ আগস্ট দুপুরে ফিরোজুর রহমান বাবলু এবং সেনাবাহিনীতে কর্মরত আমিনুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা চালান। তিনি এ ঘটনায় ২৫ আগস্ট চাটমোহর থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাননি। সর্বশেষ গত ১০ অক্টোবর অভিযুক্ত ফিরোজুর রহমানের ছেলে জোরপূর্বক ওই জমিতে গোবর সার ফেলে চাষাবাদের চেষ্টা চালালে উত্তেজনার সৃষ্টি হয়। তিনি জমি নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইন বা আদালতের মাধ্যমে সমাধানের আহ্বান জানান এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তিনি আরও জানান, এ ঘটনায় ২৫ আগস্ট চাটমোহর থানায় লিখিত অভিযোগ করলেও এখনো প্রত্যাশিত প্রতিকার মেলেনি। এতে বাধা দিলে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ভয়ভীতি ও হয়রানির শিকার হন।
পড়ুন>>দুর্গাপূজায় দেশজুড়ে বিজিবির ১০ হাজার সদস্য মোতায়েন
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফিরোজুর রহমান বাবলু জমি দখলের দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধের সমাধান অনেক আগেই হয়েছে এবং তাঁরা রাস্তার পাশের ওই জায়গাটি ভোগদখল করছেন। বাবলু পাল্টা অভিযোগ করে বলেন, মোহাম্মদ আলীর পক্ষ থেকেই তাঁর ছেলেদের মারধর করে রক্তাক্ত করা হয়েছে। আমরা রাস্তার পাশের জায়গায় ভোগদখলে আছি। মোহাম্মদ আলীদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি, বরং তাঁরাই আমার ছেলেদের মারধর করে রক্তাক্ত করেছেন।”।
ঘটনাটি নিয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিষয় মূলত আদালতের এখতিয়ারভুক্ত। তবে এ ঘটনার জের ধরে যদি কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকে, তবে তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























