চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৭:১৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ২৩১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে ১১ বছর আগের মা-মেয়ে হত্যা মামলার তিন জন আসামীকে মৃত্যুদন্ডদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সোমবার ৬ মার্চ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে দুইজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর একজন পলাতক রয়েছেন।
পড়ুন>>চোরাই সাইকেল দশ হাজারের ৬০০ টাকায় বিক্রি করল
দন্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপ-রাজারামপুরের কুমারপাড়ার মো. রুবেল, হুমায়ান কবির ও মাহবুব আলম।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রবিউল ইসলাম জানান, ২০১২ সালের ৩১ আগস্ট রাতে আসামীরা কুমাপাড়ার নাসিরুদ্দীনের স্ত্রী নাসিমা বেগম ও মেয়ে নিলাকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গলা কেটে ও শ্বাসরোধ করে হত্যা করে আসামীরা।
পরদিন পুলিশ নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ ও হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেন।
পড়ুন>>রাণীনগরে প্রবাসীর স্ত্রীর জুতা পেটা করলেন ইউপি চেয়ারম্যানকে
পরে নাসিমার বাবা তৈমুর রহমান বাদী হয়ে সদর থানায় ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন। হত্যাকান্ডের সময় নাসিমার স্বামী সৌদি আরবে ছিলেন।
মামলা চলাকালীন সময়ে এক আসামীর মৃত্যু হয়। বাকী ৫ আসামীর মধ্যে দোষ প্রমাণিত না হওয়ায় দুই জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























