চরাঞ্চলের মানুষকে কৃষি প্রযুক্তিতে পিছিয়ে রেখে উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয় -এমপি আনোয়ারুল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চরাঞ্চলের মানুষকে কৃষি প্রযুক্তিতে পিছিয়ে রেখে উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয় -এমপি আনোয়ারুল : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক

চরাঞ্চলের মানুষকে কৃষি প্রযুক্তিতে পিছিয়ে রেখে উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয় -এমপি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) গ্রুপ সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণ।

 

চরাঞ্চলের মানুষকে কৃষি প্রযুক্তিতে পিছিয়ে রেখে
উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয় -এমপি আনোয়ারুল

 

 

ভূরুঙ্গামারী উপজেলার ৪০টি চরাঞ্চলের মানুষকে কৃষি প্রযুক্তিতে পিছিয়ে রেখে এলাকার উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। কৃষির উপর দেশের উন্নয়ন ও অগ্রগতি নির্ভর করে।

 

 

 

বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) গ্রুপ সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।

পড়ুন>> রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন

 

 

বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে গ্রুপ সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণ করা হয়। এসময় উপজেলার চরাঞ্চলের ৩০জন কৃষকের মধ্যে এসব সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন।

 

 

বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক কৃষিবিদ জিয়াউর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মেহেদি হাসান, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলাউদ্দিন মন্ডল প্রমুখ।

পড়ুন>> বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় ঈদ পূর্নমিলনী ও ফুটবল ফ্যাষ্টিভাল

 

 

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার। প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, ফ্রি জিনিস পেলে মানুষ এর গুরুত্ব দেয়না। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব প্রদানের আহ্বান জানান।

 

 

 

তিনি কৃষি বিভাগকে নিয়মিত তদারকি ও চরের মানুষের কৃষির উন্নয়নের জন্য আরো কর্মসুচি গ্রহন করার পরামর্শ দেন। ভূরুঙ্গামারীর উন্নয়নে তিনি কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!