গণসংযোগের সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গণসংযোগের সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নেপাল ও তিব্বতে দুর্যোগে ১৭৭ জনের মৃত্যু, নিখোঁজ দেড় হাজার পর্যটক বাংলাদেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী: ড. মঈন খান উপায়-এ চাকরির সুযোগ: মাসিক বেতন ৩০ হাজার টাকা, আবেদনের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ: নতুন বিল ও কমিটি গঠনে সর্বোচ্চ গুরুত্ব নেপালে বন্যায় প্রাণহানি: শোক প্রকাশ ও সহায়তার বার্তা প্রধানমন্ত্রীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশসহ সব বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ব্যর্থ ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, দাবি এআইডিএ-র বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হলো কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

গণসংযোগের সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
গণসংযোগের সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ
এরশাদ উল্লাহ

 

 

গণসংযোগের সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

 

 

গণসংযোগের সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, দলীয় মনোনয়ন পাওয়ার পর বিকেলে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় হঠাৎ করে কে বা কারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পড়ুন>>নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনয়ন পাওয়ায় শুকরিয়ার নামাজ আদায়

 

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১০টিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করেন।

ঘোষণায় চট্টগ্রামের প্রার্থীরা হচ্ছেন—

চট্টগ্রাম-১ (মিরসরাই): নুরুল আমিন (চেয়ারম্যান);
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): সরওয়ার আলমগীর;
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): কাজী সালাউদ্দিন;
চট্টগ্রাম-৫ (হাটহাজারী): মীর মোহাম্মদ হেলাল উদ্দিন;
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): হুম্মাম কাদের চৌধুরী;
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও): এরশাদ উল্লাহ;
চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর): আমীর খসরু মাহমুদ চৌধুরী;
চট্টগ্রাম-১২ (পটিয়া): মোহাম্মদ এনামুল হক;
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা): সরওয়ার জামাল নিজাম;
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): মিশকাতুল ইসলাম চৌধুরী।

দলের ঘোষিত তালিকায় এবার বেশ কয়েকজন নতুন মুখ এসেছে, পাশাপাশি বাদ পড়েছেন কয়েকজন হেভিওয়েট প্রার্থী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!