কুড়িগ্রামে বীণাপানি অর্চনায় মেতেছেন শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৯:১৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৯১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে বীণাপানি অর্চনায় মেতেছেন শিক্ষার্থীরা
ঢাক, ঢোল, কাসর আর উলুধ্বনীর মধ্যদিয়ে কুড়িগ্রামে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী পূজা। সকাল থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উৎসবে মেতেছেন।
বুধবার(১৪ ফেব্রুয়ারি) পূজার বিশেষ তিথি ভোর থেকে শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। প্রতিবছর মাঘ মাসের শুক্ল পঞ্চমীতে এ পূজো অনুষ্ঠিত হলেও এ বছর ফাল্গুনের প্রথমদিন পূজোর তিথি পড়ায় দিনটিকে বিশেষভাবে উদযাপন করছেন সনাতনীরা।
জেলার সরকারি কলেজ,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,মজিদা আদর্শ ডিগ্রী কলেজ, জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে সরস্বতী পূজার আয়োজন করা হয়। পাশাপাশি বাসা বাড়ি গুলোতেও পূজিত হচ্ছেন শুভ্র ও শুদ্ধতার প্রতীক দেবী বীণাপাণি।
মাঘের শীতের কঠোরতা শেষে ও বসন্তের সূচনালগ্নে প্রকৃতির সাথে মিলেমিশে এ পূজো উদযাপিত হয়ে থাকে। আয়োজকরা জানান, বসন্তের প্রকৃতি কিছু উপকরণ না মিললে এ পূজো সমপন্ন হয় না। পলাশ ফুল, যবের শীষ, আবির, কাশ,কুল বরই, আমের শাখা, দূর্বা ইত্যাদি নানা উপকরণের প্রয়োজন হয় এই পূজোতে।
কুড়িগ্রাম শহরের ঔষধ ব্যবসায়ী শ্যামল চন্দ্র দেবনাথ বলেন, প্রতিবছরই আমরা এ পূজায় উৎসব আকারে পালন করি, এবার বসন্তের প্রথম দিনে হওয়ায় একটু বেশি উৎসবের মধ্যে পালন করছি।
কুড়িগ্রাম পৌর শ্মষাণ মন্দিরের পুরোহিত বিনয় কুমার চক্রবর্তী বলেন, আমাদের এখানে প্রতিবছর সরস্বতী পূজা উদ্যাপন করা হয়, এবারও হচ্ছে তবে এবার বসন্তের শুরুতে হওয়ায় আনন্দ, উৎসব একটু বেশি, সকল মানুষের মঙ্গল প্রার্থনা করা হয়েছে ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























