ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হংকংকে হারিয়ে এশিয়া কাপে শুভসূচনা বাংলাদেশের প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: পশ্চিমবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা পঞ্চগড় ডিসি কার্যালয়ে নিষ্ক্রিয় আইইডি, মিলল আ.লীগের স্মারকলিপি অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতেই হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন চট্টগ্রামে চাঁদাবাজদের অত্যাচারে চরম আতঙ্কে ব্যবসায়ীরা অবরোধ ও সহিংসতায় উত্তাল গোপালগঞ্জ: অচল জনজীবন রোহিঙ্গা নিধনে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত নৈরাজ্যের বিরুদ্ধে মানিকগঞ্জে নেতাকর্মীরা মাঠে রাষ্ট্রপতির কাছে অস্ট্রিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ; দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান

কুড়িগ্রামে কাউন্সিলরসহ দুই মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে আটক করলেন এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ১৯৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে কাউন্সিলরসহ দুই মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে আটক করলেন এলাকাবাসী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে সাবেক এক কাউন্সিলরসহ দুই মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে আটক করলেন এলাকাবাসী।

কুড়িগ্রামে সাবেক এক কাউন্সিলরসহ দুই মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে আটক করার পর ভ্রাম্যমান আদালতে তুলে দিলেন এলাকাবাসী। ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে আকাশ মিয়া ও  বারুদ মিয়া আরো দুই মাদক ব্যবসায়ী।

গত সপ্তাহ থেকে মাদকের বিরুদ্ধে প্রশাসনের সাথে একট্টা ঘোষণা করেছে পুরাতন স্টেশন এলাকার সচেতন অভিভাবক ও প্রতিবাদী যুবকরা। যুব সমাজকে রক্ষায় যে কোন মূল্যে মাদক নির্মূলের ঘোষণা দেয় তারা।

স্থানীয়রা জানান, শনিবার(৭ অক্টোবর) সন্ধ্যায় কুড়িগ্রাম পুরাতন শহরের জলিল মোড় এলাকা থেকে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রির সময় এলাকাবাসীর ধাওয়ায় আটক হয়।

পরে ভ্রাম্যমান আদালতকে খবর দেয় এলাকাবাসী। এ সময় তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৯(১) গ ধারা অনুযায়ী কুড়িগ্রাম পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নজরুল দুখু মিয়া (৫০)কে ৩০দিনের কারাদন্ড সহ নগদ ১০০ টকা জরিমানা ও  মো. বাবু মিয়া (৩৮) কে ৭দিনের কারাদন্ডসহ ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্ত আসামী নজরুল ইসলাম দুখু কুড়িগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বাবু মিয়া পৌরসভার চর কুড়িগ্রাম এলাকার আবুল হোসেনের পুত্র।

ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে কারাদন্ড প্রদান করেন- কুড়িগ্রাম জেলা প্রশাসনের নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল দিও। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ভ্রাম্যমান আদালতের ব্রেঞ্চ সহকারী মো. সোলায়মান আলী ও কুড়িগ্রাম সদর ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম প্রমুখ।

পুরাতন স্টেশন এলাকার প্রতিবাদী যুবক মামুন হক বলেন, ‘আমরা গ্রামবাসী মাদক ব্যবাসায়ীদের ধাওয়া করে আটক করে প্রশাসনের হাতে তুলে দিয়েছি।

কিন্তু ভ্রাম্যমান আদালত চিহ্নিত মাদক ব্যবাসায়ীদের লোক দেখানো কারাদন্ড দিয়েছে  এতে অপরাধীরা উৎসাহ পাবে। তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া উচিত ছিল।

একই এলাকার কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান শান্ত বলেন, ‘বেপরোয়া মাদক ব্যবসার কারণে আমাদের এলাকার যুবকরা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। আমরা এলাকাবাসী সবাই এতট্টা হয়েছি যেকোন মূল্যে মাদক নির্মূল করবো।’

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমার অবস্থান জিরো টলারেন্স।এলাকাবাসী এভাবে এগিয়ে আসলে মাদক নির্মূল করা সম্ভব। আমরা এলাকাবাসীর সাথে আছি।’

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে কাউন্সিলরসহ দুই মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে আটক করলেন এলাকাবাসী

আপডেট সময় : ১০:৫১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩