কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য সতর্কতামূলক সাইনবোর্ড বসানোর সিদ্ধান্ত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য সতর্কতামূলক সাইনবোর্ড বসানোর সিদ্ধান্ত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশসহ তিন দেশের এলএনজি সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়াল কাতার এনার্জি ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি তামিম ইকবাল মুসলিম বিশ্বকে আসল শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মোজতবা খামেনির র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন বাংলাদেশের রুনা খান কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য সতর্কতামূলক সাইনবোর্ড বসানোর সিদ্ধান্ত ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজি সংঘর্ষে দুইজনের প্রাণহানি নেপালে বন্যার পর উত্তরাখন্ডে ১৩টি হিমবাহ হ্রদ নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ: ট্রাম্প-তারেক রহমানের নতুন চুক্তি মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানির আদেশ ৭ সেপ্টেম্বর

কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য সতর্কতামূলক সাইনবোর্ড বসানোর সিদ্ধান্ত

রাঙামাটি থেকে আফজাল মিয়া
  • প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

 

কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য সতর্কতামূলক সাইনবোর্ড বসানোর সিদ্ধান্ত

রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ ভবনের ‘কিন্নরী’ সভাকক্ষে সোমবার সকাল সাড়ে ৯টায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সভায় কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার প্রতিনিধিরা জানান, বর্তমানে পুরো উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে কাপ্তাই ও চন্দ্রঘোনা ইউনিয়নে মাদক সংক্রান্ত কিছু সমস্যা পরিলক্ষিত হচ্ছে, যা নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

পড়ুন>>ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজি সংঘর্ষে দুইজনের প্রাণহানি

সভায় মাদক নির্মূলের ওপর গুরুত্বারোপ করে উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ বলেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

 

এছাড়া সভায় গত ২৮ আগস্টের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ উঠে আসে। চট্টগ্রাম থেকে আসা চারজন পর্যটক কাপ্তাইয়ের সুউচ্চ ‘সীতার পাহাড়’ চূড়ায় উঠে আটকা পড়েছিলেন। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করলে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে আনেন।

 

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের প্রস্তাব করা হলে ইউএনও তাৎক্ষণিকভাবে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

 

পড়ুন>>যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ: ট্রাম্প-তারেক রহমানের নতুন চুক্তি

এছাড়া পর্যটকদের সচেতন করতে স্থানীয় নৌকা ও সাম্পান মাঝিদের বিষয়টি অবহিত করার জন্য কমিটির সদস্যদের অনুরোধ জানানো হয়েছে।

 

উল্লেখ্য, ওই এলাকায় বুনো হাতির আক্রমণের ঝুঁকি থাকায় পর্যটকদের সতর্ক থাকা জরুরি বলে সভায় জানানো হয়।

সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন বক্তব্য রাখেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন এবং কাপ্তাই জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ হারুনুর রশীদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!