ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউরোপের রঙিন স্বপ্নের আড়ালে মানবপাচারের জাল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ কর্মকর্তা নিয়োগ ফ্রান্সে কেন ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা? মিডওয়াইফের ৯১৪ পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠাল স্বাস্থ্য মন্ত্রণালয় ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত: মনসুরের আত্মিক শান্তি ডিলারশিপ চূড়ান্তের আগেই দোকানে সার বিক্রেতার সাইনবোর্ড ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার গাজীপুরে প্রেমিকের বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, গ্রেপ্তার শান্ত চরফ্যাশনে আইনজীবী সমিতির এপিপি হিরনের সদস্যপদ ছয় মাস স্থগিত

কাউনিয়ায় জমি দখলের চেষ্টা চালিয়ে বাদাম লুট: বাঁধা দিতে গিয়ে মহিলাসহ আহত-৩

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ০৭:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে

কাউনিয়ায় জমি দখলের চেষ্টা চালিয়ে বাদাম লুট: বাঁধা দিতে গিয়ে মহিলাসহ আহত-৩

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় জমি দখলের চেষ্টা চালিয়ে বাদাম লুট: বাঁধা দিতে গিয়ে মহিলাসহ আহত-৩

রংপুরের কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ জমি দখলের চেষ্টা এবং চাষাবাদকৃত জমির ৪০ মন বাদাম লুটের ঘটনা ঘটেছে। এতে বাঁধা দিতে গিয়ে মহিলাসহ ৩ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পারিবারিক ও থানায় এজাহার সূত্রে জানাগেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চর গনাই গ্রামের মৃত আব্দুল বারীর পুত্র মোঃ আলিফ উদ্দিন মাওলানার (৫৫) এর ভোগদখলীয় ৫ একর ৫৫ শতক জমি নিয়ে একই এলাকার আজিমুদ্দিনের পুত্র মোখলেছুর রহমান (৫০) ও তার পুত্র রিপন মিয়া (৩০) রাশেদুল ইসলাম (২২) এর বিরোধ চলে আসছে।

তারা ইতোপূর্বে জমি দখলে নানা ধরনের হুমকি ধামকি দিলে আলিফ উদ্দিন মাওলানা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন যার নং এম আর-১৩৬/২৪, আদালত থেকে গত ১লা জুন-২০২৪ বিবাদীদের নোটিশ দিলে মোখলেছুর রহমান গং পরদিন ২জুন প্রায় ১৩-১৪ লোক সহ তারা আলিফ উদ্দিন মাওলানার ভোগদখলীয় ৫ একর ৫৫ শতক জমি দখলের চেষ্টা চালিয়ে ওই জমিতে চাষাবাদ কৃত প্রায় ৪০ মন বাদাম (যার মূল্যপ্রায় ২ লক্ষাধিক টাকা) উত্তোলন করে।

এ সময় আলিফ উদ্দিন মাওলানা (৫৫) তার স্ত্রী মোছাঃ আমেনা বেগম (৪০) ও বিশ্বনাথ গ্রামের বাসিন্দা চাচা শ্বশুর আরমান আলী (৫৫) বাঁধা দিতে গেলে তাদেরকে বিবাদীরা লাঠি সোটা দিয়ে এলোপাতাড়ি বেদম মারপিট করে এবং আমেনা বেগমের শ্লীলতাহানির ঘটনা ঘটায়।

তাদের চিৎকারে লোকজন এগিয়ে এসে তাদের কে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এ সুযোগে বিবাদীরা ৪০ মন বাদাম লুট করে নিয়ে যায়। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এঘটনায় থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। কাউনিয়া অফিসার ইনচার্জ মাহফুজার রহমান বলেন এবিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় জমি দখলের চেষ্টা চালিয়ে বাদাম লুট: বাঁধা দিতে গিয়ে মহিলাসহ আহত-৩

আপডেট সময় : ০৭:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪