সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় অভিনব কৌশলে অটোরিকশা ছিনতাই
কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
- আপডেট সময় : ০৫:৫৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ১২১ বার পড়া হয়েছে
কাউনিয়ায় অভিনব কৌশলে অটোরিকশা ছিনতাই
কাউনিয়ায় অভিনব কৌশলে অটোরিকশা ছিনতাই
কাউনিয়া উপজেলার হলদী বাড়ী রেল গেটের নিকটে অভিনব কৌশলে একটি অটোরিকশা ছিনতাই হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে।
জানাগেছে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা চর গোকুন্ডা গ্রামের মোহাম্মদ আলীর পুত্র মোঃ ওমর ফারুক (৩৫) ভাড়া খাটার জন্য তার অটোরিকশাটি নিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে তিস্তা বাস স্টান্ডে আসে। সেখানে আধাবয়সী একজন অপরিচিত ব্যক্তি কাউনিয়া কলেজে যাওয়ার জন্য অটোরিকশাটি ভাড়া করেন। কিন্তু ওই যাত্রী তকিপল হাটে পৌঁছে কাউনিয়া কলেজে না গিয়ে অটোরিকশার চালককে রেল গেটের দিকে যেতে বলেন।
তকিপল হাট থেকে রেল গেট পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় রেল গেটের কাছাকাছি গেলে চালককে অটোরিকশাটি থামাতে বলেন এবং দুরে এক ব্যক্তিকে দেখিয়ে দিয়ে তাকে ডেকে আনতে বলেন।
অটোরিকশা চালক লোকটিকে ডাকার জন্য গেলে এ সুযোগে যাত্রী বেশি ছিনতাইকারী অটোরিকশাটি নিয়ে সটকে পড়েন। অটোরিকশা চালক ফিরে এসে দেখেন তার অটোরিকশাসহ লোকটি নেই। সে তার অটোরিকশা নিয়ে পালিয়েছে। অটোরিকশা চালক জীবিকা নির্বাহের একমাত্র বাহনটি হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি এস এম শরিফ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























