ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল কাতার এয়ারওয়েজ কটিয়াদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কক্সবাজার সৈকতে পর্যটকদের ভাসিয়ে নিয়ে গেল সাগরের উত্তাল ঢেউ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলবাড়ীতে চায়না দুয়ারী জালে অজগর আটক নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় লাইসেন্স ও নিবন্ধন বাধ্যতামূলক দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ যত শো বাড়ছে, ততই ভয় পাচ্ছি: রোজী সিদ্দিকী ওয়্যারেবল এআই: দৈনন্দিন সঙ্গী নাকি ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি?

কটিয়াদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ইতি টানা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদী পৌরসভার উদ্যোগে স্থানীয় সরকারি কলেজ মাঠে দুর্গোৎসবের সমাপনী ও প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দেবী দুর্গাকে বিদায় জানানোর এই মাহেন্দ্রক্ষণে ভক্তদের মাঝে উৎসবের আমেজ ও বিদায়ের বিষণ্ণতার এক আবেগঘন আবহ তৈরি হয়েছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। এছাড়া আয়োজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলামসহ পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আশরাফুল হক দাদন ও সাজেদুল হক সজল সরকার।

বিভিন্ন মণ্ডপ থেকে আগত অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ঢাক-ঢোলের বাদ্যি, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্যে ধর্মীয় আচার মেনে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর মাধ্যমেই পাঁচ দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল এবং ভক্তরা এখন থেকেই আগামী বছরের দুর্গোৎসবের অপেক্ষায় প্রহর গুনছেন।

অনুষ্ঠানের আয়োজক ও স্থানীয় সুধীজনরা আশা প্রকাশ করেছেন যে, এই শারদীয় দুর্গোৎসবের সার্বিক আয়োজন এলাকায় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করবে। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কটিয়াদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

আপডেট সময় : ০৮:০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬