কচাকাটায় স্বামীর নির্যাতনে মহিলার বিষপানে মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কচাকাটায় স্বামীর নির্যাতনে মহিলার বিষপানে মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

কচাকাটায় স্বামীর নির্যাতনে মহিলার বিষপানে মৃত্যু

কুড়িগ্রাম থেকে বিপুল রায়
  • প্রকাশিত : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
কচাকাটায় স্বামীর নির্যাতনে মহিলার বিষপানে মৃত্যু
প্রতিকী ছবি

 

 

 

কচাকাটায় স্বামীর নির্যাতনে মহিলার বিষপানে মৃত্যু

 

 

কচাকাটায় স্বামীর নির্যাতনে মহিলার বিষপানে মৃত্যু।
কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের মাদারগঞ্জে মোছাঃ ছামিনা বেগম (৪০) নামে এক মহিলার বিষপানে মৃত্যু ঘটেছে। কচাকাটা ইউনিয়নের ভোটের হাল্ল্যা গ্রামের মৃত নাদের আলীর কন্যা ছামিনা বেগমের ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

 

 

এলাকাবাসী জানান কয়েক বছর যাবত ছামিনা বেগমের স্বামী আলী আহাম্মেদ (৪৫) তার সাথে পারিবারিক ঝামেলা ছিল। স্হানীয়রা জানান ছামিনার স্বামী তাকে মাঝে মধ্যে মারধর করেন। স্থানীয়রা মাঝে মধ্যে তাদের বাড়িতে ঝগড়ার খবর শুনতে পান। ঝগড়ার সময় আলী আহাম্মেদ তাকে নানা ভাবে গালিগালাজ করে।

 

 

ঘটনার দিন সকালে নানার বাড়ীর সম্পত্তির টাকাকে কেন্দ্র করে তার মাকে নিয়ে খারাপ প্রস্তাব দিলে এগুলো সইতে না পেরে ছামিনা বেগম শুক্রবার (১ আগষ্ট) সকাল ১০ টার দিকে ইঁদুর মারার বিষ খেয়ে ছেলের বউসহ কাথা শেলাই করতে থাকে।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে কিশোর গ‍্যাং এর আক্রমণে ২ মাদ্রাসা শিক্ষার্থী আহত: থানায় মামলা

 

কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়লে গ্রাম্য ডাক্তার তার ফুফাতো ভাই তাকে মাইক্রো যোগে উন্নত চিকিৎসার জন্য ভূরুঙ্গামারী হাসপাতালে নেয়ার পথে কচাকাটা বাসটার্মিনালে মৃত্যু বরণ করেন। নিহতের বড় ভাই রফিকুল ইসলাম থানায় লিখিত অভিযোগ করলে থানা থেকে এসআই মামুনসহ মহিলা পুলিশ সুরত শেষে ময়না তদন্তের জন্য লাশ কুড়িগ্রামে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!