উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের কানাডায় নতুন সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩০, নিখোঁজ সহস্রাধিক সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

কুড়িগ্রাম থেকে নয়ন দাস
  • প্রকাশিত : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু হয়েছে।

বাড়িতে সিলিং ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আজম আলী (৫৩) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার হাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আজম আলী পাশের চিলমারী উপজেলার থানাহাট এ ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্কুল বন্ধ থাকায় বাড়িতে সিলিং ফ্যান মেরামত করছিলেন আজম আলী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

পড়ুন>>ঝালকাঠি সড়ক দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানির তদন্ত প্রতিবেদন জমা

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!