ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আন্দোলনকারী প্রাথমিক শিক্ষক নেতাদের কাকে কোথায় বদলী করা হয়েছে?

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৩৯৭৪ বার পড়া হয়েছে

ছবি নেট

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্দোলনকারী প্রাথমিক শিক্ষক নেতাদের কাকে কোথায় বদলী করা হয়েছে?

আন্দোলনকারী প্রাথমিক শিক্ষক নেতাদের কাকে কোথায় বদলী করা হয়েছে?
আন্দোলনে নেতৃত্ব দেওয়া মোট পাঁচ শিক্ষক নেতাসহ ৪২ সহকারী শিক্ষককে অন্য জেলায় বদলি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এ বদলির অনুমতি দেওয়া হয়।

মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক স্মারকের পরিপ্রেক্ষিতে এসব বদলির অনুমোদন দেওয়া হয়েছে। বদলি তালিকায় আন্দোলনে নেতৃত্বদানকারী পাঁচ শিক্ষক নেতার নাম রয়েছে।

পড়ুন>>গণ বদলীর ভয়ে প্রাথমিক সহকারি শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত

তারা হলেন, প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি,

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও নোয়াখালী সদর উপজেলার কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামছুদ্দীন মাসুদ,

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ময়মনসিংহের ফুলবাড়িয়ার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল কাশেম,

প্রাথমিক শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুবার রহমান,

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান।

আদেশে দেখা যায়, সমস্ত সহকারী শিক্ষকদেরই পাশের জেলায় বদলি করা হয়েছে। ফলে নিজেদের কর্মস্থলের জেলায় আর থাকতে পারবেন না তারা।

পড়ুন>> নওগাঁয় প্রশাসনের অনুমতি ছাড়াই স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা

এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে উল্লেখ করা হয়, নোয়াখালীর মো. শামছুদ্দীন মাসুদকে প্রশাসনিক কারণে লক্ষ্মীপুরের রায়পুর দ. চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যমান শূন্য পদে নিজ বেতনস্কেলে বদলি করা হয়েছে। ওই আদেশে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন থাকার কথাও জানানো হয়।

বদলীর তালিকা

উল্লেখ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবির আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় চার শিক্ষক নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তাদের হাতে এই নোটিশ পৌঁছে দেওয়া হয়।

শোকজ নোটিশ পাওয়ার পর প্রাথমিক সহকারি শিক্ষক সংগঠনের নেতারা শিক্ষার্থীদের চলমান পরিক্ষা থাকা সত‍্যেও শাটডাউন কর্মসুচীর ডাক দেন। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই বদলীর আদেশ প্রদান করা হয়।

শিক্ষক নেতাদের শোকজ ও হঠাৎ বদলি—দুই সিদ্ধান্তকে ঘিরে সহকারী শিক্ষক মহলে তীব্র আলোচনা চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আন্দোলনকারী প্রাথমিক শিক্ষক নেতাদের কাকে কোথায় বদলী করা হয়েছে?

আপডেট সময় : ১২:৫৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫