ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন

রাতের আধারে নওগাঁ প্রাণিসম্পদের সরকারি গাছ কাটার অভিযোগ

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০৭:৪০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ৩৯৮৫ বার পড়া হয়েছে

আইনগত প্রক্রিয়া উপেক্ষা করে রাতের আধারে কর্তিত নওগাঁ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের চত্বরের মেহগনি গাছ।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাতের আধারে নওগাঁ প্রাণিসম্পদের সরকারি গাছ কাটার অভিযোগ

রাতের আধারে নওগাঁ প্রাণিসম্পদের সরকারি গাছ কাটার অভিযোগ।
সরকারি গাছ কাটতে হলে সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন, উপজেলা পরিষদের রেজল্যুশন এবং টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার নিয়ম রয়েছে। তবে এসব আইনগত প্রক্রিয়া উপেক্ষা করে রাতের আধারে নওগাঁ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের চত্বরে থাকা দুটি মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, নওগাঁ জেলা প্রানিসম্পদ অধিদপ্তরের গ্যারেজ নির্মানের কাজ চলছে। কাজ চলা অবস্থায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাউকে না জানিয়ে প্রায় সাত দিন আগে অধিদপ্তরের প্রাঙ্গণে থাকা মূল্যবান দুটি মেহগনি গাছ কোনো প্রকার টেন্ডার আহ্বান ছাড়াই রাতারাতি কেটে ফেলা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাছ কাটার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

জানা যায়, গাছ দুটি কাটার বিষয়ে উপজেলা প্রশাসন বা বন বিভাগকে কোনো প্রকার আনুষ্ঠানিক চিঠি বা অনুমোদন গ্রহণের রেকর্ড পাওয়া যায়নি। ফলে সরকারি সম্পদ অপচয় ও অনিয়মের অভিযোগে ঘটনাটি তদন্তের দাবি উঠেছে।

অফিসের কর্মচারিরা জানান, গাছ কাটার কোন টেন্ডার হয়েছে কি-না তাদের জানা নেই তবে জেলা প্রানিসম্পদ কর্মকতা ডাঃ মোঃ মাহফুজার রহমানের আদেশে এসব কাজ করা হয়েছে।

পড়ুন>> কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন আজিজুর রহমান সরকার

জেলা প্রানিসম্পদ কর্মকতা ডাঃ মোঃ মাহফুজার রহমানের সাথে দেখা করার চেষ্টা করা হলেও ঢাকায় থাকার কারনে তার সাথে দেখা করা সম্ভব হয়নি। এছাড়াও মুঠফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে নওগাঁ প্রানিসম্পদের জেলা ট্রেনিং অফিসার ডাঃ গৌরাঙ্গ কুমার তালুকদার বিনা টেন্ডারে গাছ কাটার বিষয় স্বীকার করেছেন।

তিনি বলেন, স্যার না থাকায় আমি তিন দিনের দায়িত্বে আছি। আমি এসবের বিষয়ে কিছু জানি না। সব স্যার জানে। কাজের সুবিধার জন্য গাছ কাটা হয়েছে। যেহেতু ভুল করে গাছ কেটে ফেলা হয়েছে এখন টেন্ডার করে গাছ বিক্রি করা হবে এবং টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাতের আধারে নওগাঁ প্রাণিসম্পদের সরকারি গাছ কাটার অভিযোগ

আপডেট সময় : ০৭:৪০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫