২৬জুন বুধবার আজকের মৌসুমী বন্যা এবং বৃষ্টিপাতের পুর্বাভাস
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বাপাউবো, পানি ভবন, ঢাকা এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে
ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল আছে, অপরদিকে যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ৪৮ ঘণ্টায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত (মি.মি.): ঢাকা ৯২.০ এবং বান্দরবন ৩১.০।
গত ২৪ ঘণ্টায় দেশের উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত গ্যাংটক (সিকিম) ৫৬.০মি.মি এবং আগরতলা (ত্রিপুরা) ৪১.০ মি.মি.।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বাপাউবো, পানি ভবন, ঢাকা এর বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
Leave a Reply