২মে: আজকের সকাল ০৯ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস
- আপডেট সময় : ০১:৩১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ২৪৬ বার পড়া হয়েছে
২মে: আজকের সকাল ০৯ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস
আজ (০২.০৫.২০২৪ তারিখ সকাল ০৯ টা থেকে) পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস:
সিনপটিক অবস্থা: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাস:
প্রথম দিন (০২.০৫.২০২৪ তারিখ সকাল ০৯ টা থেকে)
বৃষ্টিপাত: চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহ: যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলা সমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের
পূর্বাঞ্চলের কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
তাপমাত্রা: দেশের পশ্চিমাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা (১-২) ডিগ্রি সেঃ হ্রাস পেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ। সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৮৪%। ঢাকায় সূর্যাস্ত : সন্ধ্যা ০৬ টা ২৮ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় : ভোর ০৫ টা ২৩ মিনিট।
দ্বিতীয় দিন (০৩.০৫.২০২৪ তারিখ সকাল ০৯ টা থেকে):
বৃষ্টিপাত: বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহ: বিরাজমান তাপ প্রবাহ দেশের কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেঃ হ্রাস পেতে পারে।
তৃতীয় দিন (০৪.০৫.২০২৪ তারিখ সকাল ০৯ টা থেকে):
বৃষ্টিপাত: চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রা: সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা: সারাদেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা বিস্তার লাভ করতে পারে এবং তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


















