হংকংকে হারিয়ে এশিয়া কাপে শুভসূচনা বাংলাদেশের
- আপডেট সময় : ০৯:৫৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
কাতারের দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপের মঞ্চে জয় দিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে তারা ৭ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয়। আগে ব্যাট করে হংকং ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করলেও, বাংলাদেশের ব্যাটাররা ৯ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যান। হংকংকের বিপক্ষে তাদের জয়টি ৭ উইকেটের। তারা ছাড়া হংকয়ের আর কোনো ব্যাটসম্যান ইনিংস লম্বা করতে পারেননি।
ম্যাচে হংকংয়ের ব্যাটিং লাইনআপ ধ্বসিয়ে দিতে মুখ্য ভূমিকা পালন করেন পেসার ইকবাল হোসেন। ৯ ওভারে ৩৩ রান খরচে তিনি তুলে নেন ৩টি উইকেট। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও অধিনায়ক সাইফ হাসান প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন। হংকংয়ের হয়ে অংশুমান রাত ৮৬ বলে ৭৭ রান এবং আইজাজ খান ১০৮ বলে ৬৭ রান করেন। দলীয় ৫২ রানে ৩ উইকেট হারানোর পর এই দুজনে ১২৮ রানের জুটি গড়লে দুই শ রান পার করে হংকং। এ ছাড়া ১ উইকেট করে পান মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও সাইফ হাসান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই পারভেজ হোসেন ইমনকে হারালেও, অধিনায়ক সাইফ হাসান ও শাহাদাত হোসেনের ব্যাটে রান পায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে এই জুটি ৮৪ রান যোগ করেন। শাহাদাত ৫৯ বলে ৪৩ রান করে সাজঘরে ফিরলেও, সাইফ ইয়াসির আলীকে সাথে নিয়ে দলকে অনায়াস জয়ের পথে এগিয়ে নেন। ১২ রান করে ইমন ফিরলেও রানচাকা সচল রাখেন অধিনায়ক সাইফ হাসান ও শাহাদাত হোসেন।
সূত্র: গালফ বাংলা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























