সুন্দরগঞ্জে রাস্তা সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুন্দরগঞ্জে রাস্তা সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

সুন্দরগঞ্জে রাস্তা সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
সুন্দরগঞ্জে রাস্তা সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

সুন্দরদঞ্জ (গাইবান্ধা) থেকে জয়ন্ত সাহা যতন: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশের রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীসহ স্থানীয়রা।

মঙ্গলবার দুপুরে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, আ’লীগ নেতা মনজু হিরো, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, বিদ্যালয় দু’টির শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় সুধিজন।

এসময় বক্তারা অবিলম্বে বিদ্যালয়ে প্রবেশের পথ সংস্কারের দাবী জানিয়ে বলেন, বামনডাঙ্গা শিববাড়ি মোড় থেকে বিদ্যালয় দু’টিতে প্রবেশের রাস্তায় একটু বৃষ্টি হলেই হাটুকাঁদা ও পানি জমে থাকে। কোমলমতি শিক্ষার্থীদের পরিধেয় জামা-কাপড় নোংরা হয়ে যায়। তাছাড়া, অনেকেই পিঁছলে পড়ে আহত হয়। ভগ্নদশাগ্রস্থ ১’শ মিটার রাস্তা অবিলম্বে সংস্কারের প্রয়োজন বলে মনে করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!