নাটোরের সিংড়ায় মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
জমি সংক্রান্ত বিরোধের জেরে মামাতো ভাই ফুফাতো ভাইকে লাঠি দিয়ে আঘাত করেন। সে আঘাতে ফুফাতো ভাই আব্দুর রহমান (৪৭) এর হয়েছে।
পড়ুন >>মার্চে কমেছে বাইক, বেড়েছে বাস দুর্ঘটনা : সেভ দ্য রোড
রবিবার ৩ এপ্রিল উপজেলার চামারী ইউনিয়নের ছোট কালিকাপুরে গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন।আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত আব্দুর রহমান উপজেলার ছোট কালিকাপুর গ্রামের লোকমান আলীর ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়,
রবিবার রাতে আনুমানিক সাড়ে আটটায় উপজেলার চামারী ইউনিয়নের ছোট কালিকাপুর গ্রামে। মোঃ করিম পিতা আতাহার ওরফে ঝড়ু তার বাড়ির পাশে ফুফাতো ভাই আঃ রহমান (৪৭) পিতা মৃত লোকমান ফকির এর বাড়ির সামনে আঃ রহমান কে জঘন্য ভাষায় গালাগালি করে।
পড়ুন>>ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফীর মাধ্যমে প্রতারণার মামলা
একপর্যায়ে আঃ রহমান তার বাড়ির ভিতর থেকে বাহিরে আসলে করিম হাতে থাকা লাঠি দিয়ে রহমান ও তার ভাই শহিদুল কে আঘাত করে।
আঃ রহমানের অবস্থা আশংকাজনক হইলে রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক দুইটার দিকে তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্ত শেষে নিজ বাড়িতে তাহার লাশ পাঠানো হয়েছে।
এঘটনায় ওই গ্রামের জনির স্ত্রী শরিফা বেগম (২৫) ও রনির স্ত্রী ইতি (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
[…] […]