ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ তথ্যমন্ত্রী: গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন

শাবিপ্রবি প্রধান ফটকের নাম শহীদ রুদ্র তোরণ ঘোষণা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে

শাবিপ্রবি প্রধান ফটকের নাম শহীদ রুদ্র তোরণ ঘোষণা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাবিপ্রবি প্রধান ফটকের নাম শহীদ রুদ্র তোরণ ঘোষণা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকের নাম শহীদ রুদ্র তোরণ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারী শাবিপ্রবির শিক্ষার্থীরা।

শুক্রবার (২৬ জুলাই) জুমার নামাজের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া শেষে শাবিপ্রবির একদল শিক্ষার্থী ৯ দফা দাবিতে গণসংযোগ করে। পরে বিকাল ৩টার দিকে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে প্রধান ফটকের নাম শহীদ রুদ্র তোরণ ঘোষণা দেয়।

এ সময় স্লোগান দিয়ে মিছিল নিয়ে সিলেটের বিভিন্ন জায়গায় গণসংযোগের জন্য ছড়িয়ে পড়ে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, শহীদ রুদ্র সেনের স্মরণে শাবিপ্রবির প্রধান ফটকের নাম শহীদ রুদ্র তোরণ ঘোষণা করছি।

কাগজের এই লেখা যদি ছিঁড়ে ফেলা হয় আমরা আবারও রক্ত দিয়ে লিখে রেখে আসব। রুদ্র মরে গিয়েও আমাদের মাঝে বেঁচে থাকবে চিরকাল। সারা দেশের শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব না।

তিনি বলেন, যদি দ্রুত আমাদের ৯ দফা মেনে নেওয়া না হয়, অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের নিরস্ত্র করে রাজপথ থেকে অপসারণ, ইন্টারনেট কানেকশন স্বাভাবিক করতে হবে, ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ নিষিদ্ধ করে সন্ত্রাসমুক্ত করতে হবে, ক্যাম্পাস, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে ও যদি এখনো টিয়ার শেল-গ্রেনেড-গুলি অব্যাহত থাকে তাহলে সরকারকেই সম্পূর্ণ দায় নিতে হবে।

শহীদের রক্তের উপর কোনো সংলাপ হবে না। পুলিশ, ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসী দ্বারা নির্মমভাবে সব হত্যা (শহীদ), হামলা-নির্যাতন, মামলা, গ্রেপ্তারের চূড়ান্ত ফায়সালা না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় পালাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সুরমা এলাকার খাল পার হতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারান সিইপি (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সাইন্স) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুদ্র সেন। তিনি দিনাজপুরের পাহাড়পুর এলাকার সুবীর সেনের একমাত্র ছেলে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাবিপ্রবি প্রধান ফটকের নাম শহীদ রুদ্র তোরণ ঘোষণা

আপডেট সময় : ০৮:০০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪