শরতেই শীতের আগমনী বার্তা, আগাম কুয়াশার চাদরে ঢাকা চারপাশ
- আপডেট সময় : ১০:৫৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
শরতেই শীতের আগমনী বার্তা, আগাম কুয়াশার চাদরে ঢাকা চারপাশ
কার্তিক মাসের শুরুতেই উত্তরের সীমান্তঘেঁষা উপজেলা নাগেশ্বরীতে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। প্রকৃতিতে শরতের বিদায়লগ্নেই বইতে শুরু করেছে হিমেল হাওয়া ও ঘন কুয়াশা।
শুক্রবার ১৬ অক্টোবর ভোরের আলো ফোটার পরপরই দেখা যায় গ্রাম বাংলার কাঁচা মেঠোপথ এবং আশপাশের সবুজ ধানখেত ঘন কুয়াশায় ঢেকে গেছে। স্থানীয় রাস্তাগুলোতে কুয়াশার চাদর ঠেলে গায়ে হালকা চাদর বা পোশাক জড়িয়ে ভোরে কাজে বের হতে দেখা গেছে সাধারণ মানুষদের। গাছে গাছে জমে থাকা শিশিরবিন্দু আর মিষ্টি রোদের খেলা পথচারীদের মাঝে ছড়াচ্ছে এক স্নিগ্ধ অনুভূতি।
পড়ুন>>তেরঙ্গা ওড়াও কর্মসূচির আগে ফের আটক অভিজিৎ দীপকে
স্থানীয় বাসিন্দারা ছোহরাব আলী জানান, অন্য বছরের তুলনায় এবার কার্তিকের শুরুতেই শীতের অনুভূতি অনেকটাই বেশি। সকালের দিকে কুয়াশা বেশি থাকায় যান চলাচলেও ধীরগতি দেখা যায়। তবে সকাল গড়ালে সূর্য ওঠার সাথে সাথে কুয়াশা কেটে গিয়ে স্বাভাবিক হয়ে আসে পথঘাট। প্রকৃতিতে শীতের এমন আগমনে গ্রামজুড়ে এক অন্যরকম আমেজ সৃষ্টি হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























