লালমোহনে নজরুল বর্ষ উদযাপন: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৭:২৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬’। বৃহস্পতিবার সকালে করিমুন্নেছা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে এই উপলক্ষে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আরিফুর রহমান শাহিন ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বাশার ইবনে মোমিন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চেতনা ও সাম্যের অকুতোভয় প্রতীক। শোষণ, অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে কবির তেজস্বী লেখনী যুগে যুগে মানুষকে নতুন প্রেরণা দিয়ে এসেছে। বর্তমান প্রজন্মকে কবির জীবনদর্শন ও আদর্শ অনুসরণ করে দেশপ্রেম, মানবিকতা ও সাম্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান লিপু, সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম নোমান ও প্রভাষক রেজাউল রহমান শাহিনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও গানসহ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নজরুল বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
সূত্র: ডেইলি বাংলাদেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























