ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাইখালিতে মনসা পূজা উপলক্ষ্যে ছাগলের হাটে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে

রাইখালিতে মনসা পূজা উপলক্ষ্যে ছাগলের হাটে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাইখালিতে মনসা পূজা উপলক্ষ্যে ছাগলের হাটে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়

আগামী ১৭ আগস্ট শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের শ্রী শ্রী মনসা পূজা। আর মাত্র বাকি দুই দিন। মনসা পূজার দিন সনাতনী সম্প্রদায়ের অনেকেই দেবী মনসার উদ্দেশ্যে পাঠা ছাগল ও হাঁস বলি দিয়ে থাকে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে পাঠা বা ছাগল বলি দেওয়ার রেওয়াজ বহু বছরের।

এদিকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে কাপ্তাই উপজেলার রাইখালী বাজারের বটতলা ছাগলের হাটে গিয়ে দেখা যায়, পূজার দিন ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে জমজমাট ছাগলের হাটের দেখা মিলেছে সেখানে। ছাগল কিনতে দূরদূরান্ত থেকে মানুষ এসেছেন। বাজারে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। এ সময় পাহাড়ের বিভিন্ন জাতের ছাগলের পাশাপাশি পাটনাইয়া জাতের ছাগল বেশি বিক্রয় হতে দেখা গেছে।

কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কারিগড় পাড়া থেকে ছাগল বিক্রয় করতে এসেছেন সাইনুপ্রু মারমা। তার সঙ্গে কথা হলে তিনি জানান, নিজ ঘরে তিনি বেশ কয়েকবছর ধরে ছাগল পালন করে আসছেন। প্রতিবছর তিনি রাইখালী হাটে এসে ছাগল বিক্রয় করে বেশ লাভবান হন। তাই এবারও ছাগল বিক্রয় করতে এই হাটে এসেছেন। অন্য বছরের মতো এবারও ছাগল বিক্রি করে ভালো দাম পাবেন বলে আশা করছেন তিনি।

এরকম আরও কয়েকজন ছাগল বিক্রেতার সঙ্গে কথা হলে তারাও জানান, এই বছর ছাগলের চাহিদা বেশি থাকায় দামও ভালো পাবেন বলে আশা করছেন তারা। এ ছাড়া মাঝারি সাইজের ছাগলের চাহিদা এইবার অনেকটা বেশি বলে তারা জানান।

অন্যদিকে ছাগল কিনতে আসা কয়েকজন বাসিন্দা জানান, ছাগলের দাম অনেক বেশি। এখন পূজা যেহেতু চলে আসছে তাই আজকে ছাগল কিনতেই হবে। এ ছাড়া কয়েকজন ক্রেতা জানিয়েছেন, প্রতিবছরই রাইখালী হাটে ছাগল কিনতে আসেন। বিশেষ করে এই হাটে ভালো মানের ছাগল পাওয়া যায় এবং বেশিরভাগ ছাগলই বাড়িতে লালন পালন হয়ে থাকে। তাই এখানকার ছাগলের চাহিদা তুলনামূলক অন্যান্য হাটের তুলনায় বেশি। তবে এবার রাইখালী বাজারে ছোট বড় প্রচুর ছাগলের সমারহ থাকলেও দাম অত্যাধিক চড়া বলে তারা জানান।

রাইখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার জানান, কাপ্তাইয়ের মধ্যে ঐতিহ্যবাহী একটি হাট হচ্ছে এটি। প্রতিবছর সাপ্তাহিক হাট ছাড়াও মনসা পূজাকে কেন্দ্র করে এ সময়ে একটি জমজমাট ছাগলের হাট বসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। হাটে ক্রেতা বিক্রেতাদের বেশ ভিড় দেখা গেছে। নায্যমূল্যে ক্রেতারা ছাগল কিনতে পারছে বলে জানান তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাইখালিতে মনসা পূজা উপলক্ষ্যে ছাগলের হাটে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়

আপডেট সময় : ০৭:২৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪