মুসলিম দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
- আপডেট সময় : ০৪:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
মুসলিম দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণের হীন উদ্দেশ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলোকে পরস্পরের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, এসব দেশ মুসলিম রাষ্ট্রগুলোর আকাশসীমা ব্যবহার করেই ইরানে নানা ধরনের হামলা পরিচালনা করছে।
পেজেশকিয়ান আরও দাবি করেন, শত্রুপক্ষ ইরানি কর্মকর্তাদের মাঝে বিভেদ সৃষ্টির মাধ্যমে অভ্যন্তরীণ বিতর্ক উসকে দেওয়ার চেষ্টা করছে। তবে এসব চাপের মুখেও বর্তমানে ইরান নজিরবিহীন জাতীয় ঐক্য বজায় রাখতে সক্ষম হয়েছে।
পড়ুন>>ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ পেছাল ৪ অক্টোবর
ইয়েমেনের চলমান সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, হুতি গোষ্ঠী এবং সৌদি আরবের উচিত আলোচনার মাধ্যমে নিজেদের বিরোধ নিষ্পত্তি করা। এই প্রক্রিয়ায় ইরান সহায়তা করতে প্রস্তুত। ইয়েমেনের অস্থিরতার সঙ্গে ইরানের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করলেও, আন্তর্জাতিক মহলে হুতি বিদ্রোহীদের পেছনে ইরানের আর্থিক ও অস্ত্র সহায়তার জোরালো অভিযোগ রয়েছে। বর্তমানে ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























