মানিকগঞ্জের দৌলতপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মানিকগঞ্জের দৌলতপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ব্যান্ডউইথ সংকটের ঝুঁকিতে বাংলাদেশ: ২০২৮ সাল নাগাদ বড় বিপর্যয়ের আশঙ্কা সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবিকে আরও কঠোর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির স্থগিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ এশিয়ান গেমস: বাংলাদেশ নারী ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, নতুন মুখ অর্পিতা দেশের সব মেডিকেল ও জেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দেশে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী নেপালে বন্যা: ছয়টি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা ৯৩৩ শ্রমিক বাংলাদেশসহ তিন দেশের এলএনজি সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়াল কাতার এনার্জি ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি তামিম ইকবাল

মানিকগঞ্জের দৌলতপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জ থেকে মহসীন খান হিরা
  • প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মানিকগঞ্জের দৌলতপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরের আলোচিত হত্যাকাণ্ড সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জের দৌলতপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ ই আগস্ট শনিবার বেলা ১০.০০ টার দিকে উপজেলা চত্বরে উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি, দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুন মিয়া পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন-দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান,সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. জহির মাহমুদ, সাংস্কৃতিক বিষয়ক মো. মিজানুর রহমান প্রমুখ।

উপজেলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মাহবুব আলম রাসেলের সঞ্চালনায় বক্তারা আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িত অপরাধীদের দ্রুত বিচার আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)।

এ ঘটনায় শনিবার পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!