ভূরুঙ্গামারীতে সহকারি শিক্ষক সমাজ উপজেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে সহকারি শিক্ষক সমাজ উপজেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত

ভূরুঙ্গামারীতে সহকারি শিক্ষক সমাজ উপজেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী থেকে মোঃ মোখলেছুর রহমান
  • প্রকাশিত : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
ভূরুঙ্গামারীতে সহকারি শিক্ষক সমাজ উপজেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সহকারি শিক্ষক সমাজ উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে সকাল ১০ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহন চলে। উপজেলার ১১২ টি প‍্রাথমিক বিদ‍্যালয়ের ৬ শ ৭৬ জন সহকারি শিক্ষকদের মধ‍্যে ৪ শ ৪১ জন শিক্ষক সরাসরি ভোটের মাধ‍্যমে তাদের নেতা নির্বাচন করেন।

জানা গেছে, সহকারি শিক্ষক সমাজের নির্বাচনে সভাপতি পদে দুইজন সাধারন সম্পাদক পদে তিনজন ও সাংগঠনিক সম্পাদক পদে দুই জনসহ তিনটি পদের বিপরীতে সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে সভাপতি পদে রুকন-উদ-দৌলা ও আলাউদ্দিন সরকার, সাধারন সম্পাদক পদে সজিবুর রহমান সজিব, সোহেল রানা ও শফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক পদে আজাদুল ইসলাম শিকদার ও বিপ্লবী আক্তারপ্রতিদ্বন্দ্বিতা করেন।

উক্ত নির্বাচনে সভাপতি পদে আলাউদ্দিন সরকার ( ২২৫ভোট) নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন রুকন-উদ-দৌলা ২১০ ভোট, সাধারন সম্পাদক পদে সোহেল রানা নির্বাচিত হন (২২৭ভোট) তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সজিবুর রহমান (১১৭ ভোট) ও সাংগঠনিক সম্পাদক পদে আজাদুল ইসলাম শিকদার (৩১৫ ভোট) নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বি ছিলেন বিপ্লবী আক্তার তিনি পান (১০৯ভোট)।

নির্বাচন পরিচালনা করেন সহকারী শিক্ষক সমাজের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাধারন সম্পাদক নয়ন বকশীসহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!