ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

ফাতিউস ফাহমিদ, ডেপুটি ম্যানেজার, অফিস অফ কমিউনিকেশন্স, ব্র্যাক ইউনিভার্সিটি
  • আপডেট সময় : ০৮:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ২৪৯৪৬ বার পড়া হয়েছে

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ ২৭ এপ্রিল ২০২৬, মেরুল বাড্ডা ক্যাম্পাসে ছিল দিনব্যাপী নানা আয়োজন। এসব আয়োজনে স্যার ফজলের জীবন ও কাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

“সেলিব্রেশন অফ আবেদ ভাইস লাইফ অ্যান্ড লেগেসি” শীর্ষক এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তির লোগো উন্মোচন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার।

     এ বছরজুড়ে নানা আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ২৫ বছরপূর্তি উদযাপন করা হবে। এসব আয়োজনে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও অঙ্গীকার তুলে ধরা হবে। ২০০১ সালের ১৬ই জুন ব্র্যাক ইউনিভার্সিটি যাত্রা শুরু করে।

সকালে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের শুরু হয়। এই প্রদর্শনীতে স্যার আবেদের কাজ ও মূল্যবোধ শিক্ষার্থী ও দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়েছে। এসব ছবি দর্শনার্থীদের একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে অনুপ্রাণিত করেছে।

এছাড়া সকালে শুরু হয় দিনব্যাপী “স্যার ফজলে হাসান আবেদ ওপেন রেটেড দাবা টুর্নামেন্ট ২০২৬”। এতে দেশের বিভিন্ন জায়গা থেকে তিনশ জনেরও বেশি দাবারু অংশ নেন। মানুষের সম্ভাবনা বিকাশে স্যার ফজলের অবদানের প্রতি সম্মান জানাতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দিনের কর্মসূচির অংশ হিসেবে “জীবনের জয়গান” শীর্ষক একটি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। এতে অংশ নেন ফরিদপুরের ব্র্যাক সেকেন্ডারি স্কুল অব পূর্ব-গঙ্গাবর্দী এবং ব্র্যাক ইউনিভার্সিটির ফুটবলাররা। এই ম্যাচের মাধ্যমে স্যার ফজলের একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণ ও তরুণদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর ভাবনা তুলে ধরা হয়।

      বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এই আয়োজনে ছিল গান, নৃত্য ও কবিতা আবৃত্তিসহ সৃজনশীল বিভিন্ন পরিবেশনা। এসব আয়োজনে স্যার ফজলের আদর্শের প্রতিফলন দেখা যায়। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিস অফ কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার।

অনুষ্ঠানের শেষে ফুটবল ম্যাচের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ, বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য সালাদীন ইরশাদ ইমাম, ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার, ট্রেজারার আরিফুল ইসলাম এবং রেজিস্ট্রার ডেভ ডাউল্যান্ড।

তামারা হাসান আবেদ বলেন, “আমরা পুরো বছরজুড়ে অনেক আয়োজন করবো। এর মধ্যে রয়েছে নিজেদের সাফল্য উদযাপন, অনেকগুলো পুরস্কার ও স্বীকৃতি দেয়া এবং একসাথে কাজ করাসহ আরো অনেক কিছু। আমরা নিজেদের মধ্যে, আমাদের পুরো ব্র্যাক পরিবারের মধ্যে এবং বিদেশের পার্টনারদের সঙ্গে সম্পর্ক আরও শক্ত করতে চাই। আমরা সবাইকে নিয়ে একসাথে পথ চলতে চাই।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ ও স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স ২৭-০৪-২০২৬ তারিখের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানায়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

আপডেট সময় : ০৮:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬