ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন

বেসরকারি শিক্ষক–কর্মচারীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে রাজিবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজিবপুর থেকে তরিকুল ইসলাম তারা
  • আপডেট সময় : ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৪১১৬ বার পড়া হয়েছে

বেসরকারি শিক্ষক–কর্মচারীদের মানববন্ধন।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি শিক্ষক–কর্মচারীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে রাজিবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বেসরকারি শিক্ষক–কর্মচারীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে রাজিবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ন্যায্য দাবি—২০ শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে কুড়িগ্রামের রাজিবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় রাজিবপুর বাজারের থানা মোড় এলাকা থেকে রাজিবপুর উপজেলা বেসরকারি শিক্ষক–কর্মচারী সমিতির ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার থানা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পড়ুন>> পিআরসহ ৫দফা দাবিতে নওগাঁয় জামায়াতের মানববন্ধন

সমাবেশে সভাপতিত্ব করেন চর রাজিবপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রসিদ মণ্ডল। এসময় বক্তব‍্য রাখেন জাউনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন বাবু, রাজিবপুর মহিলা কলেজের প্রভাষক রোস্তম মাহমুদ লিখন, সহকারী শিক্ষক আজিজুর রহমান মাস্টার, সহ রাজিবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দেশের শিক্ষা ব্যবস্থার এক বড় অংশকে বহন করছে, অথচ এখানকার শিক্ষক–কর্মচারীরা অবহেলিত। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে ২০ শতাংশ বাড়ি ভাড়া ও ১,৫০০ টাকার চিকিৎসা ভাতা কোনো বিলাসিতা নয়, এটি বেঁচে থাকার দাবি।”

পড়ুন>> দৌলতপুরে এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তাঁরা আরও বলেন, “রাজপথে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও দমননীতি গণতান্ত্রিক সমাজে এক নিন্দনীয় ও অগ্রহণযোগ্য ঘটনা। সরকার অবিলম্বে শিক্ষকদের ওপর হামলার ঘটনা তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে এবং যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

বক্তারা সতর্ক করে বলেন, “দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

সমাবেশে রাজিবপুর উপজেলার বিভিন্ন কলেজ ও স্কুলের শতাধিক শিক্ষক–কর্মচারী অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে তারা পুনরায় একতা ও আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বেসরকারি শিক্ষক–কর্মচারীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে রাজিবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫