ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন

বিশ্বম্ভরপুরে মেয়েদের আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৭:০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৩২০২৬ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুরে মেয়েদের আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা।ঘ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বম্ভরপুরে মেয়েদের আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিশ্চিতকরণে প্রাইভেট, কর্পোরেট সেক্টর, সমমনা দাতা সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সমাজের বিভিন্ন পেশাজীবী ব্যক্তির অংশগ্রহণে একটি “পার্টনারশিপ স্কোপিং” সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মালালা ফান্ডের অর্থায়নে এবং এফ্যারর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) বাস্তবায়িত “এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক-৭” প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান। সভা সঞ্চালনা করেন ইরা সুনামগঞ্জের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিম।

পড়ুন>> সুনামগঞ্জের আলোচিত ১১ বছরের শিশু ধর্ষণকারী আটক

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল থেকে আগত মেডিকেল অফিসার ডা. সোনিমা কর্মাচরিয়া এবং পাবলিক হেলথ অফিসার শীতল সাকিয়া।

সভায় মেয়েদের মাধ্যমিক শিক্ষার পথে বিদ্যমান সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষাজীবন থেকে ঝরে পড়া রোধ, আর্থিক সহায়তা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

পড়ুন>>কাউনিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

অংশগ্রহণকারীরা অঙ্গীকার ব্যক্ত করেন যে, কোনো মেয়ে যেন শুধুমাত্র অর্থের অভাবে তার শিক্ষাজীবন বন্ধ করতে বাধ্য না হয়, সে লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে আর্থিক ও সামাজিক সহায়তা প্রদানে তারা সক্রিয় ভূমিকা পালন করবেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান বলেন, “বিশ্বম্ভরপুর উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় থেকে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীদের তালিকা প্রস্তুত করে উপজেলা পরিষদে জমা দেওয়ার উদ্যোগ আহবান জানান। শিক্ষক, পেশাজীবী, সমাজসেবক এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এসব শিক্ষার্থীর পাশে দাঁড়ানো সম্ভব।”

আরও পড়ুন>> নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

তিনি শিক্ষকদের এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভা বাস্তবায়নে সহযোগিতা করেন ইরার মাঠ সহায়ক ফারজানা জান্নাত ও নিলুফা ইয়াছমিন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বম্ভরপুরে মেয়েদের আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬