ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নীলফামারীতে ২৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর লালমোহনে নজরুল বর্ষ উদযাপন: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে শিক্ষার্থীরা সৌদি আরবে আরামকো ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিরলে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নুর জামান (সোনাহার)-এর নিজস্ব অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল: ১০ হাজার কর্মী পাবেন বিনা খরচে ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গল্প নিয়ে ‘চিরকুট’ মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর দুর্গাপূজায় প্রথমবারের মতো বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি রায়পুরায় মাদকের পাওনা নিয়ে বিবাদ শ্যামনগরে পারিবারিক বিবাদ ও অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আটক এক

বিএনপি সরকার গঠন করলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে -সাদিক রিয়াজ

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • আপডেট সময় : ০৮:৪০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ১০৭৯০ বার পড়া হয়েছে

বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে জনসভায় আলহাজ্জ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি সরকার গঠন করলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে -সাদিক রিয়াজ

বিরলে বিএনপি’র ধানের শীষের প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে উপজেলা বিএনপি’র আয়োজনে জনসভায় প্রধান অতিথি’র বক্তব্য প্রদানকালে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্জ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, আমাদের দলের কেউ চাঁদাবাজি করলে দলে তাঁর কোন স্থান হবে না। আমরা মাদক ও চাঁদাবাজমুক্ত বিরল-বোচাগঞ্জ গড়তে চাই। আমরা মানুষের কল্যাণমূলক কাজ করতে চাই।

আমি যদি নির্বাচিত হতে পারি আমি সাধারণ মানুষের কথা চিন্তা করেছি, আমাদের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে জেলা শহরের মানসম্পন্ন বিরলও বোচাগঞ্জ উপজেলা হাসপাতাল গড়ে তুলতে চাই। আমাদের সাধারণ মানুষেরা এখন চিকিৎসা নিতে গেলে এখানে চিকিৎসা নাই, জেলা শহরে পাঠিয়ে দেয়া হয়। ইনশাআল্লাহ আমি জেলা শহরের মতই চিকিৎসা সেবা এখানে নিশ্চিত করতে চাই।

পড়ুন>> দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দাঁড়িপাল্লার বিকল্প নেই -আবুল কালাম আজাদ

আপনারা জানেন আমাদের দল চিন্তা করেছে দেশের প্রত্যেকটা মসজিদে ইমামদের, মন্দিরে পুরোহিতদের মাসিক সম্মানির আওতায় নিয়ে আসার। কৃষকদের কৃষিপণ্য সহজলভ্য করার জন্য কৃষক কার্ড। পরিবারের নিরাপত্তার জন্য ফ্যামিলি কার্ড প্রদানের পরিকল্পনা নেয়া হয়েছে। শুধু তাই নয় বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা দশ হাজার টাকা পর্যন্ত ক্ষদ্র ও কৃষি ঋণ সরকারের পক্ষ হতে মওকুফ করে দিবো। যারা দশ হাজার টাকার মধ্যে ঋণ নিয়ে অতিকষ্টে সংসার পরিচালনা করে ঋণ পরিশোধ করতে পারছেন না, তাদের কষ্টের কথা চিন্তা করে আমাদের দল এ পরিকল্পনা হাতে নিয়েছে।

তিনি আরো বলেন, আমরা উপজেলা পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমাদের শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের বেকারদের কর্মসংস্থানের জন্য কারিগরী প্রশিক্ষণ প্রদান করা হবে। এরকম অনেক পরিকল্পনার কথা ইতিমধ্যে আপনারা জেনেছেন, তাই বাস্তবমূখী পরিকল্পনার সাথে একমত পোষণ করে আপনাদের নিকট ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট কামনা করছি।

পড়ুন>> সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় পার্টির এমপি প্রার্থী- হাফিজউদ্দিন

উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন ও প্রচার সম্পাদক এম আক্কাস এর সঞ্চালনায় জনসভায় কেন্দ্রীয় বিএনপি’র অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা মোকসেদ আলী মঙ্গলীয়া, জেলা বিএনপি’র সহসভাপতি মাহবুব আহমেদ, বিরল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বোচাগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সফিকুল আলম, বিরল পৌর বিএনপি’র সহসভাপতি আসাদুলহক হিরা,

সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন, জেলা মহিলাদলের সভাপতি জিনাত আরা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোস্তফা কামাল মিলন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজার সেতু, উপজেলা বিএনপি’র সহসভাপতি এড. আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, আকতারুজ্জামান বাদল,

উপজেলা যুবদলের সভাপতি ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, উপজেলা মহিলাদলের আহ্বায়ক জেবুন নেহার, তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল ইসলাম,

ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোমিনুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, পৌরছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদ, সদস্য সচিব সিহাব ইমতিয়াজসহ ইউনিয়ন বিএনপি’র সভাপতি/সম্পাদকসহ অঙ্গ সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি সরকার গঠন করলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে -সাদিক রিয়াজ

আপডেট সময় : ০৮:৪০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬