বাপ্পী’র উপস্থিতিতে ইউনিয়ন ভিত্তিক মোবাইল অ্যাপসে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে
বাপ্পী’র উপস্থিতিতে ইউনিয়ন ভিত্তিক মোবাইল অ্যাপসে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত।
“শেখ হাসিনার দর্শন, কৃষককের উন্নয়ন’এই শ্লোগানে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৩ মৌসুমে উপজেলার ইউনিয়নভিত্তিক মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।
আজ (২৯ মে) সোমবার দুপুরে রাজারহাট উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলার ৭টি ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ১০৬৮ জন কৃষককে নির্বাচন করা হয়।
জানা যায়,রাজারহাট উপজেলায় সরকারিভাবে চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬৮ মেঃ টন। লক্ষ্যমাত্রার সব টুকু ধান লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়।
এবারে প্রতিজন কৃষককের কাছ থেকে ১ মেঃ টন করে ১৪% আর্দ্রতায় প্রতি কেজি ৩০ টাকা দরে প্রতিমণ ১,২০০/- দরে ক্রয় করা হবে।
রাজারহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, রাজারহাট উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু।
রাজারহাট উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য সাংবাদিক মোঃ এনামুল হক, উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল,
উপজেলা খাদ্য পরিদর্শক (ওসিএলএসডি) মোঃ শরীফ আহমেদ, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রফিক) ও প্রেসক্লাব রাজারহাটের সদস্য সাংবাদিক সোহেল রানা সহ অনেকেই।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























