ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিমলায় ভারতীয় পণ্য জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা সাপাহারে মাদ্রাসার নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ, ভোট ২৯ অক্টোবর বাবার ধার করা টাকা আর প্রত্যাখ্যান পেরিয়ে সাফল্যের চূড়ায় গোবিপ্রবিতে ১৯ প্রভাষক নিয়োগ, বেতন ৪৪ হাজার টাকা নির্মাণ চুক্তিভঙ্গের দায়ে কোম্পানিকে ১২ লাখ রিয়াল পরিশোধের নির্দেশ পাবনায় নকল দুধ উৎপাদন: গৃহবধূকে এক লাখ টাকা জরিমানা দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন গাজায় ইসরায়েলকে অস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ ভারতের: প্রতিবেদন

প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত না হলে যুক্তরাষ্ট্রে রক্তগঙ্গা বয়ে যাবে

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ২৬১ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত না হলে যুক্তরাষ্ট্রে রক্তগঙ্গা বয়ে যাবে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত না হলে যুক্তরাষ্ট্রে রক্তগঙ্গা বয়ে যাবে

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত না হলে দেশটিতে রক্তগঙ্গা বয়ে যাবে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শনিবার (১৬ মার্চ) ওহায়ো অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির এক সিনেট প্রার্থীর সমর্থনে ভোটের প্রচারণায় অংশগ্রহণ করে এই সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি। খবর এনবিসি নিউজের।

ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং, আপনি এই মুহূর্তে মেক্সিকোতে বড় আকারের গাড়ি নির্মাণ কেন্দ্র তৈরি করছেন। এখানে আপনি আমেরিকানদের নিয়োগ দিচ্ছেন না। অথচ এসব গাড়ি আপনি আমাদের কাছে বিক্রি করতে যাচ্ছেন। না, তা হবে না। আমরা এসব গাড়ির ওপর শতভাগ কর আরোপ করব। আমি নির্বাচিত হলে আপনি এসব গাড়ি বিক্রিই করতে পারবেন না।

এ সময় তিনি বলেন, এখন যদি আমি নির্বাচিত না হই, তবে যুক্তরাষ্ট্রে রক্তগঙ্গা বইয়ে যাবে। আমি যদি ভোটে না জিতি, হয়তো আমেরিকা আর কখনো কোনো নির্বাচন দেখতে পাবে না।

অবশ্য ট্রাম্পের এমন বেফাঁস মন্তব্যের পরই সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সাবেক এই প্রেসিডেন্টের এমন বেফাঁস বক্তব্য সামাল দেওয়ার চেষ্টা করেন তারই প্রচার শিবিরের মুখপাত্র ক্যারোলিন লেভিট। তিনি এনবিসি নিউজকে বলেছেন, জো বাইডেনের নীতিমালা আমেরিকার গাড়ি শিল্প ও শ্রমিকদের অর্থনৈতিক রক্তগঙ্গার দিকে নিয়ে যাবে।

অন্যদিকে ট্রাম্পের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট বাইডেন। তার দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্পের প্রতিহিংসাপরায়ণতা ও চরমপন্থি আগ্রাসী নীতিমালাকে কটাক্ষ করা হয়েছে।

এরপর ওয়াশিংটনে এক নৈশভোজে ট্রাম্পের মন্তব্যের জবাব নিজেই দেন বাইডেন। তিনিও আমেরিকার ইতিহাসের এক নজিরবিহীন মুহূর্ত সম্পর্কে সতর্ক করেন। তিনি বলেন, আমাদের স্বাধীনতা হুমকির মুখে রয়েছে। ২০২০ সালের নির্বাচন নিয়ে মিথ্যাচার, ফল পরিবর্তনের ষড়যন্ত্র, ৬ জানুয়ারির বিদ্রোহ আমেরিকান গৃহযুদ্ধের পর থেকে আমাদের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

চলতি বছরের ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন আমেরিকানরা। নির্বাচনী দৌড়ে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এগিয়ে রয়েছেন। ফলে আগামী ৫ নভেম্বরের ভোটে আবারও ট্রাম্প-বাইডেন দ্বৈরথ দেখবে বিশ্ব।তথ‍্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত না হলে যুক্তরাষ্ট্রে রক্তগঙ্গা বয়ে যাবে

আপডেট সময় : ০২:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪