ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশ্নফাঁসের অভিযোগে বিএআরসির সহকারী পরিচালক সোহাগ গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাকে আটক করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় রাজৈর থানা পুলিশের সহযোগিতা নেয় সিআইডি। গ্রেপ্তারকালে সোহাগ ফকিরের কাছ থেকে দুটি স্মার্টফোন সহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে বলে সিআইডি সূত্রে জানা গেছে।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস) মো. জাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশ্নফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় সংশ্লিষ্টতা মেলায় সিআইডি ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রশ্নফাঁসের অভিযোগে বিএআরসির সহকারী পরিচালক সোহাগ গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬