ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে বীরাঙ্গনা মোজেফা খাতুনের চিরবিদায়; রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন  রাজশাহী-চাঁপাই মহাসড়কে বেপরোয়া ডাম্প ট্রাকের দাপট, জনজীবনে আতঙ্ক যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার বহিষ্কার ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ: লিটন-মিরাজের প্রতিরোধ ক্যানসার জয় করে ফিরেও ব্যর্থ ম্যাডিনসন, নির্বাচকদের দুষছেন সবাই নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় প্রতিরোধে মানদণ্ড পূরণে ব্যর্থ বাংলাদেশ যমুনা গ্রুপে বিশাল নিয়োগ, কাজ করার সুযোগ গাজীপুরে কাতারে ড্রাইভিং স্কুলগুলোর জন্য নতুন কঠোর নিয়ম জারি রাবিতে সাংবাদিকদের ওপর হামলা রিকশাচালক সেজেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা: চিফ হুইপ

প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা

সৃষ্টি বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা

জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা স্টার্টআপ প্রতিষ্ঠান ‘ওয়ান্ডারমাইন্ড’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছেন পাঁচ বিনিয়োগকারী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার এই মামলাটি দায়ের করা হয়। বিনিয়োগকারীদের দাবি, ২০২২ সালে তারা এই প্রতিষ্ঠানে মোট ১২ লাখ ডলার বিনিয়োগ করেছিলেন।

২০২১ সালে যাত্রা শুরু করা ওয়ান্ডারমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ছিলেন সেলেনা গোমেজ। তিনি প্রতিষ্ঠানটির চিফ ইমপ্যাক্ট কর্মকর্তা এবং বিপণন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মানসিক সুস্থতার জন্য সহজ ও কার্যকর উপায় উদ্ভাবনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করলেও, বিনিয়োগকারীদের অভিযোগ, সেলেনার জনপ্রিয়তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিশাল অনুসারী গোষ্ঠীর কথা বলে তাদের বিভ্রান্ত করা হয়েছিল।

পড়ুন>>নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

মামলার নথিতে বলা হয়েছে, বিনিয়োগকারীদের কাছে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সম্ভাবনা ও বিভিন্ন অংশীদারত্বের কথা তুলে ধরা হলেও বাস্তবে তার কোনোটিই বাস্তবায়িত হয়নি। এমনকি যে অ্যাপটি তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাও আলোর মুখ দেখেনি। ২০২২ সালে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৯ কোটি ৫০ লাখ ডলার বলে দাবি করা হলেও, পরবর্তীতে বিনিয়োগকারীরা জানতে পারেন যে প্রতিষ্ঠানটি চরম আর্থিক ও সাংগঠনিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

বিনিয়োগকারীরা জানান, গত বছর ‘দ্য কাট’ পত্রিকায় প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তারা ওয়ান্ডারমাইন্ডের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব ও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন সম্পর্কে অবগত হন। এর আগে প্রায় তিন বছর ধরে প্রতিষ্ঠানটির নাজুক অবস্থার কথা বিনিয়োগকারীদের কাছ থেকে গোপন রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।

পড়ুন>>বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী

মামলায় সেলেনা গোমেজের মা এবং প্রতিষ্ঠানটির সাবেক ব্যবসায়িক অংশীদার ড্যানিয়েলা পিয়ারসনকেও আসামি করা হয়েছে। বিনিয়োগকারীরা তাদের অর্থ ফেরত পাওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ ও আইনি খরচের দাবি জানিয়েছেন।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, সেলেনার মা টিফি বিনিয়োগকারীদের জানিয়েছিলেন যে, ড্যানিয়েলা পিয়ারসন বিনিয়োগের অর্থের একটি বড় অংশ নিউইয়র্কে নিজের ব্যক্তিগত বাসার ভাড়া পরিশোধে ব্যবহার করেছেন। ওই বাসার মাসিক ভাড়া ছিল প্রায় ৬০ হাজার ডলার। তবে পিয়ারসন এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। উল্লেখ্য, পিয়ারসন ২০২৩ সালে ওয়ান্ডারমাইন্ড থেকে পদত্যাগ করেন।

এদিকে সেলেনা গোমেজের আইনজীবী এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, সেলেনার বিরুদ্ধে প্রতারণা বা অনিয়মের কোনো আইনি ভিত্তি নেই। তারা এই মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন এবং মামলাটি খারিজের জন্য আবেদন করবেন বলেও জানিয়েছেন।

আরও  পড়ুন>>তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার

প্রতিষ্ঠানটি এমন কিছু সহজ উপায় দেওয়ার কথা বলেছিল, যা মানুষ প্রতিদিন নিজের মানসিক স্বাস্থ্যের যত্নে ব্যবহার করতে পারে।

মামলায় বলা হয়েছে, প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের এমন কিছু সম্ভাব্য উদ্যোগের কথা জানানো হয়েছিল, যেগুলো শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

প্রতিবেদনটিতে প্রতিষ্ঠানটির ভেতরের ক্ষমতার দ্বন্দ্ব ও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কথাও উঠে এসেছিল।  T/ D/ S/ B

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৩:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬