পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুম পাটের গুদাম:গুদামেই চলছে পাঠদান কার্যক্রম : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুম পাটের গুদাম:গুদামেই চলছে পাঠদান কার্যক্রম : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান প্রেক্ষাপট: বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস

পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুম পাটের গুদাম:গুদামেই চলছে পাঠদান কার্যক্রম

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুম পাটের গুদাম:গুদামেই চলছে পাঠদান কার্যক্রম

ঠাকুরগাঁও থেকে মোঃ মজিবর রহমান শেখ : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষ পাটের গুদাম হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।এ নিয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তর প্রধানের কাছে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান।পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, গত ১১ সেপ্টেম্বর তিনি তার ইউনিয়নের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন কালে আমিরপাড়া মুক্তিযোদ্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখতে পান, ঐ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষটি পাটের গুদাম হিসেবে ব্যবহার করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসেম আলী। পাটের গুদামেই চলছে পাঠদান কার্যক্রম।

বিষয়টি তিনি তাৎক্ষণিক পীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে জানিয়েছেন এবং অভিযোগ করেছেন।

তারা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু চার দিন পেরিয়ে গেলেও ১৫ সে বৃহস্পতিবার পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, ঐ প্রধান শিক্ষক বেশ কিছুদিন ধরে স্কুল ঘরে নিজে পাট রেখে ঘরটি পাটের গুদাম হিসেবে ব্যবহার করছেন। খেয়াল খুশিমত চালাচ্ছেন স্কুল। সময়মত স্কুলে আসেন না।

আসলেও কিছুক্ষণ থেকে আবার নিজ কাজে চলে যান।অভিযোগ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসেম আলী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মুঠো ফোনে জানান, তিনি স্কুল ঘরে পাট রাখেননি। বৃষ্টির কারণে ঐ এলাকার এক কৃষক পাট রেখেছিলেন। ইউনিয়ন চেয়ারম্যানের সাথে তার বিরোধ থাকায় চেয়ারম্যান স্কুল পরিদর্শনে এসে পাটের ছবি তুলে অভিযোগ করেছেন। ঠিকমত স্কুল না করা বা চলে যাওয়ার অভিযোগ সঠিক নয়।

পীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম বলেন, ইউনিয়ন চেয়ারম্যান বিষয়টি তাকে মোবাইল ফোনে জানালে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চেয়েছিলেন। প্রধান শিক্ষক তাকে জানিয়েছেন, শ্রেণি কক্ষে পাট রাখা বা রাখতে দেওয়া অন্যায়। দু’ তিন দিনের মধ্যে বিদ্যালয় পরিদর্শন করে বিভাগীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, চেয়ারম্যান সাহেব তাকে বিষয়টি মোবাইলে জানিয়েছেন। লিখিত অভিযোগ দিতে বলেছি, এখনো পাইনি।

পীরগঞ্জ উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম বলেন, স্কুল ঘরে পাট রাখার বিষয়টি জিয়া চেয়ারম্যান তাকেও অবহিত করেছেন। তিনি বিষয়টি দেখার জন্য শিক্ষা অফিসারকে বলেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!