ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ নভেম্বর: আজ টিভিতে যা দেখবেন বিস্তারিত রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ডোমারে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু তানজিদ ও তাওহিদের রেকর্ড জুটিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের লড়াই বিটিআরসির চেয়ারম্যান পদে ওয়াহিদ-উজ-জামানকে নিয়োগ সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিয়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, অডিওতে যা বললেন পাইলটরা

পাইকগাছার প্রতিভাবান চিত্রশিল্পী কানাই লাল: রঙ তুলি দিয়ে এখন সংসার চালাতে হিমশিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২ ৪০৩ বার পড়া হয়েছে

পাইকগাছার প্রতিভাবান চিত্রশিল্পী কানাই লাল: রঙ তুলি দিয়ে এখন সংসার চালাতে হিমশিম

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা থেকে:-সৃষ্টিকর্তা সৃষ্টি সকল জীবের মধ্যে মানুষকে সেরা জীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন।এ জন্য সকল জীবের মধ্যে মানুষের মধ্যে সৃষ্টিকর্তা সেরা প্রতিভা দিয়েছেন। পৃথিবীতে যত নতুন সৃষ্টি কিংবা আবিষ্কার সবই মানুষ করছেন। মাঝে মাঝে মনে হয় সৃষ্টিকর্তা সব প্রতিভা যেন আর্টিস চিত্র শিল্পীদের মধ্যে দিয়েছেন। যার ফলে তাদের রঙ তুলিতে উঠে আসে গ্রাম বাংলার চির সবুজ প্রকৃতি, নদ-নদী, ফুল কিংবা প্রিয় জনের ছবি। কানাই লাল সরকার এমনি একজন প্রতিভাবান চিত্রশিল্পী।

মাধ্যমিকের মধ্যেই লেখাপড়া সীমাবদ্ধ থাকলেও তার রঙ তুলির প্রতিভার যেন কোন জুড়ি নাই। পরিবেশ ও প্রকৃতির সবকিছুই উঠে আসে তার রং তুলিতে। দেখে মনে হয় সবকিছুই যেন জীবন্ত। কানাই পাইকগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের বাতিখালী গ্রামের মধ্যবিত্ত সনাতন পরিবারে যার জন্ম। পিতা মৃত সুধীর কুমার সরকার, মাতা পূর্ণিমা রানী সরদার, ৩ ভাইয়ের মধ্যে কানাই ছোট। পারিবারিক অচ্ছলতার কারণে লেখাপড়া জীবনে বেশিদূর এগুতে পারেনি কানাই।

২০০২ সালে এসএসসি পাশ করার পর লেখাপড়া বন্ধ হয়ে যায় তার। তবে স্কুল জীবন থেকে ছবি আঁকার উপর তার ভীষন শখ ছিল। ছোট বেলা থেকেই কমবেশি ছবি আঁকার কাজ করতো।স্কুল জীবনে একবার সে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। লেখাপড়া বন্ধ হয়ে গেলেও বন্ধ হয়নি তার ছবি আঁকা কিংবা ডিজাইন করার কাজ। বাড়িতে বসেই শাড়িতে ডিজাইন, ছবি আঁকা ও বাইন্ডিং সহ বিভিন্ন ধরণের কাজ করতে থাকে। এভাবেই চলতে থাকে কানাইয়ের চিত্রশিল্পের কাজ।

ডিজিটাল প্যানা মেশিন তার কাজের অনেকটা জায়গা দখল করে নিলে কাজের পরিধি ছোট হয়ে আসে। কিন্তু অন্যান্য কাজের ফাঁকে এ কাজটি নিরবে করে যাচ্ছে কানাই। বর্তমানে রঙ তুলি দিয়ে পরিবার পরিজনকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে কানাই লাল।

এ প্রসঙ্গে কানাই লাল বলেন, ছবি আঁকা আমার ছোট বেলার শখ, একাজে আমি কারো কোন সহযোগিতা পায়নি। নিজের প্রচেষ্টায় যতটুকু সম্ভব শিখেছি। সর্বোপরি আমরা যারা শিল্পী আমাদের মনের একটা আয়না রয়েছে।এ আয়না দিয়ে আমরা যা কিছু দেখি তার সবকিছু আমরা রঙ তুলির মাধ্যমে প্রকাশ করি।

এ কাজ করে এখন সংসার চলেনা।তবুও প্রিয় শখের কাজ বাদও দিতে পারিনা।বাড়ীতে বসেই যতটুকু পারি করে যাচ্ছি। তবে আমাদের মত ক্ষুদ্র শিল্পীদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে এ পেশা ধরে রাখা সম্ভব।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাইকগাছার প্রতিভাবান চিত্রশিল্পী কানাই লাল: রঙ তুলি দিয়ে এখন সংসার চালাতে হিমশিম

আপডেট সময় : ১০:৩১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২