পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন
- আপডেট সময় : ০৮:১৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি ও ধাপভিত্তিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এর আগে গত সোমবার অনুষ্ঠিত কমিশনের ১৪তম সভায় ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে ভোট গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল। সভা শেষে জানানো হয়েছিল, বৃহস্পতিবারের মধ্যে তালিকাটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, ২৯ এপ্রিল তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, ১৩ মে চতুর্থ ধাপে ৮১৩টি এবং সর্বশেষ ২৭ মে পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। জেলা ও উপজেলাভিত্তিক এই তালিকা এখন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
নির্বাচন কমিশনের এই তালিকার ওপর ভিত্তি করেই সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা স্ব স্ব এলাকার নির্বাচনের তপশিল ঘোষণা করবেন। সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে কমিশন আগেভাগেই বিস্তারিত পরিকল্পনা ও তালিকা ওয়েবসাইটে প্রকাশের অঙ্গীকার করেছিল, যা বৃহস্পতিবার বাস্তবায়িত হলো।
সূত্র: দৈনিক এদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























