ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্ট জারি বেবিচকের বৃষ্টিহীন থাকবে সারা দেশ, জানাল আবহাওয়া অধিদপ্তর ১৬ নভেম্বর: আজ টিভিতে যেসব খেলা দেখবেন রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ডোমারে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু তানজিদ ও তাওহিদের রেকর্ড জুটিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের লড়াই বিটিআরসির চেয়ারম্যান পদে ওয়াহিদ-উজ-জামানকে নিয়োগ

পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে মেধাবী মানিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ ৩২৬ বার পড়া হয়েছে

পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে মেধাবী মানিক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে মেধাবী মানিক উপজেলার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পাইলট) কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ বিজ্ঞান বিভাগ থেকে করেছে দুই হাত বিহীন জন্ম নেয়া মানিক রহমানের (১৬)। দুহাত না থাকলেও অদম্য মানসিক শক্তি নিয়ে বেড়ে ওঠে মানিক।তার এই অদম্য মানসিক শক্তি নিয়েই পড়া লেখা চালিয়ে যায়। ট্যালেন্টপুলে বৃত্তি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া তার মনোবলকে আরও শক্তিশালী করেছে।

জানা গেছে,কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের মিজানুর রহমান ও মরিয়ম দম্পতির ছেলে।মানিক রহমান অদম্য মেধাবী মানিক রহমানের দুই হাত নেই। জেএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পেয়ে ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয় মেধাবী মানিক। এবার পা দিয়ে লিখে ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পাইলট) কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

মানিক রহমান বলে,আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। আমি লেখাপড়া শেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই।

মানিক রহমানের মা মরিয়ম বেগম বলেন, আমার ছেলে জন্ম থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী। লেখাপড়ায় তার খুব আগ্রহ। আমরা সব ধরনের সহযোগিতা করছি তাকে। সে লেখাপড়া শেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে।

বাবা ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, আমার দুই ছেলে। তার মধ্যে মানিক বড়। জন্মের পর থেকেই সে শারীরিক প্রতিবন্ধী। ছোট থেকেই তাকে পা দিয়ে লেখার অভ্যাস তৈরি করি। সমাজে তো সুস্থ অনেক মানুষ আছে, তাদের চেয়ে যখন রেজাল্ট ভালো করে নিজের কাছে গর্ব লাগে।

ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের (পাইলট) কেন্দ্রের সুপার মো. মশিউর রহমান বলেন, মানিক ছাত্র হিসেবে খুবই মেধাবী।সে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তাছাড়াও ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছে। সে ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে। তার পায়ের লেখা দেখে কারও বোঝার উপায় নেই সে প্রতিবন্ধী। তার পায়ের লেখাও দারুণ। তার জন্য দোয়া থাকবে। সে অনেক বড় অফিসার হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে মেধাবী মানিক

আপডেট সময় : ০৩:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২