সংবাদ শিরোনাম :
পত্নীতলায় ২০৫৩ লিটার চোলাই মদসহ ৩ মাদক কারবারি আটক
পত্নীতলা (নওগা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলায় ২০৫৩ লিটার চোলাই মদসহ ৩ মাদক কারবারি র্যাবের হাতে আটক হয়েছে।
রোববার (২৩ জুলাই) উপজেলার উপজেলার বসলৈ এবং কান্তাকিসমত এলাকা থেকে ২০৫৩ লিটার চোলাই মদসহ তিনজনকে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাটের হাতে আটক হয়।
সোমবার (২৪ জুলাই) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন, পত্নীতলা উপজেলার বসকৈল গ্রামের নীরেন পাহান (৪৮), একই উপজেলার কান্তাকিসমত গ্রামের বাবুল পাহান (৩৪) ও অসীম পাহান (৩৪)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রোববার (২৩ জুলাই) রাতে নওগাঁয় পত্নীতলা উপজেলার বসলৈ এবং কান্তাকিসমত এলাকা থেকে ২০৫৩ লিটার চোলাই মদসহ তিনজনকে আটক করা হয়।
অভিযানে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দলকে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
পরে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানায় একটি মামলা করা হয়।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























