ঝিনাইগতীতে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে খাসজমি উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগতীতে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে খাসজমি উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৩০ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত আজ রবিবার ৩০ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৩০ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা বিধবার ছাগল চুরি: অটোরিকশার সূত্র ধরে গ্রেপ্তার ৩ যুবক ঢাকার যানজট নিরসনে বড় উদ্যোগ: গাবতলীতে সরছে কারওয়ান বাজার, কেরানীগঞ্জে নতুন টার্মিনাল দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই- এমপি শামীম তালুকদার  বিপিএলের বর্তমান মডেল নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের অসন্তোষ, পরিবর্তনের দাবি আক্কিনেনি নাগার্জুনের জন্মদিন: জেনে নিন তার সম্পর্কে ১০টি অজানা তথ্য গুমের প্রতিটি ঘটনার বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ: বিভিন্ন বিভাগে আবেদনের সুযোগ

ঝিনাইগতীতে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে খাসজমি উদ্ধার

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
ঝিনাইগতীতে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে খাসজমি উদ্ধার
ঝিনাইগতীতে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে খাসজমি উদ্ধার

 

 

ঝিনাইগতীতে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে খাসজমি উদ্ধার

ঝিনাইগতীতে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে খাসজমি উদ্ধার।
শেরপুরের ঝিনাইগাতীতে ০.৩৬ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে প্রশাসন। রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার বাকাকুড়া বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফ উদ্দিন এক অভিযান চালিয়ে এই সম্পত্তি উদ্ধার করা হয়।

দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারেরা বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দোকান-পাট পরিচালনা করে আসছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া মৌজার ১ নম্বর খতিয়ানের ২৩২৮ নম্বর দাগের  ০ দশমিক ২২ একর ও ২৩৩১ নম্বর দাগের ০ দশমিক ১৪ একর খাস জমি উদ্ধার করা হয়। সরকারের ১ নম্বর খাস খতিয়াানে ষোল আনায় রেকর্ড করা জমিটি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল।

উক্ত খাস জমিতে ৮ থেকে ১০টি আধা পাকা ও টিন সেড ঘর ছিল এবং বিভিন্ন ধরনের দোকান-পাট ছিল। অভিযানে সরকারের পক্ষে মালিকানা সাইনবোর্ড টানিয়ে শেরপুর জেলা প্রশাসনের দখল ও নিয়ন্ত্রণে নেয়া হয়।

পড়ুন>>সাদাপাথর লুটপাটে “সেইভ দ্যা হিউম্যান”-এর মানববন্ধন

 

অভিযান পরিচালনার সময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা, ঝিনাইগাতী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও আনসার সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাস জমি বিভিন্ন দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছেন। বাকাকুড়া বাজারের উদ্ধারকৃত ভূমিতে প্রস্তাবিত কাংশা ইউনিয়ন ভূমি অফিসের সরকারি সাইনবোর্ড স্থাপন করে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ করা হয়েছে।

 

 

তিনি আরও বলেন, এসব খাস জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!