ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ট্রাম্পের প্রতি ইরাকের প্রেসিডেন্টের আহ্বান সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্ট জারি বেবিচকের বৃষ্টিহীন থাকবে সারা দেশ, জানাল আবহাওয়া অধিদপ্তর ১৬ নভেম্বর: আজ টিভিতে যেসব খেলা দেখবেন রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ডোমারে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু তানজিদ ও তাওহিদের রেকর্ড জুটিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের লড়াই

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম রনি

স্বরূপকাঠি থেকে শেখর মজুমদার
  • আপডেট সময় : ০৮:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ ২৫৩ বার পড়া হয়েছে

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম রনি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই-২০২২ এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ ক্যাটাগরী) নির্বাচিত হয়েছেন জনাব মোঃ আব্দুল বাছেদ, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ ক্যাটাগরী) নির্বাচিত হয়েছেন জনাব মোঃ মনিরুল ইসলাম রনি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি এ তথ্য নিশ্চিত করেছেন।
মোঃ আব্দুল বাছেদ সে নান্দুহার বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মোঃ মনিরুল ইসলাম রনি সে পশ্চিম কামারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তারা দ’জনেই উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা পদক বাছাইয়ে আবেদন করেছিলেন।
মোঃ আব্দুল বাছেদ তার এ সফলতার জন্য প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তিনি বলেন, আমার এ সফলতার পিছনে স্কুলের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, স্কুল কমিটির সদস্যবৃন্দ পরিবার ও শুভাকাক্সক্ষীদের সহযোগিতা অনুপ্রেরণা রয়েছে। তিনি স্বরূপকাঠি উপজেলা বলদিয়া ইউনিয়নে পঞ্চবেকি গ্রামের মোঃ
মহিউদ্দিন আহম্মেদ এর ছেলে। তার বাবা আলকির হাট আর এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
অন্যদিকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম( রনি) পশ্চিম কামারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সে স্বরূপকাঠি উপজেলা সাংবাদিক এম এস বাবুল এর ছেলে। তিনি জানান, আমার সাফল্যের পেছনে আমার সহকর্মী শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীদের অনুপ্রেরণায় এটা সম্ভব হয়েছে।আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইলিয়াস হোসেন আকন জানান,জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই ২০২২” জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছে মোঃ আব্দুল বাছেদ এবং সহকারী মোঃ মনিরুল ইসলাম রনি তাদের জন্য শুভকামনা রইল। এ ছাড়াও শিক্ষক শিক্ষার্থীরা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম রনি

আপডেট সময় : ০৮:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২