জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ও নামে বা বেনামে নুতন দলের অনুমতি না দেওয়ার দাবী- যুক্তরাষ্ট্রের জেনোসাইড একাত্তর ফাউণ্ডেশন
- আপডেট সময় : ০৭:২৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২ ২৩২ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষনা ও নামে বা বেনামে জামায়াতে ইসলামীর নেতাদের নুতন দল গঠনের অনুমতি না দেওয়ার দাবী- নিউইয়র্ক ভিওিক সংগঠন জেনোসাইড একাত্তর ফাউণ্ডেশন যুক্তরাষ্ট্র-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড.প্রদীপ রঞ্জন কর ও সাধারন সম্পাদক মঞ্জুর চৌধূরী এক যুক্ত বিবৃতিতে বলেন যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধী সন্ত্রাসী সংগঠন জামায়াতে ইসলামীকে নামে বা বেনামে কোন অবস্থাতই যেন দল গঠন ও নির্বাচনে অংশগ্রহন করার অনুমতি না দেওয়া হয়।
যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধে সন্ত্রাসী সংগঠন হিসাবে জামায়াতে ইসলামীকে ইতিপূবেই যথার্থভাবে নির্বাচন কমিশন আইন আরপিও অনুযায়ী নির্বাচনে অংশগ্রহন নিষিদ্ধ করা হয়েছে। দেশের মানুষ এ সিন্ধান্তকে স্বাগত জানিয়ে আসছে। যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধী সন্ত্রাসী সংগঠন জামায়াতে ইসলামী নেতারা বেনামে এখন দল গঠনের অনুমতি চাওয়া সম্পূর্ণ আইন রিবোধী।খবর বাপসনিউজ।
বিবৃতিতে নেএীবৃন্দ আরো উল্লেখ করেন-১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত জেনোসাইডকারী, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে পাকিস্তানী হানাদার বাহিনী যেভাবে যুক্ত ছিল জামায়াতের তৎকালীন নেতা-কর্মীরাও একইভাবে যুক্ত ছিল। এসব অপরাধের ক্ষেত্রে জামায়াত পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়েও বেশি নৃশংস ছিল।
আমাদের ভূলে গেলে চলবে না যে, তাদের সক্রিয় সহযোগিতার কারনেই ৩০ লক্ষ মানুষ হত্যা, ২ থেকে ৪০ হাজার নারীর সম্ভ্রমহানি ও পাশবিক নির্যাতনের শিকার এবং এক কোটি মানুষকে দেশ থেকে বিতারিত ও তিন কোটি মানুষ দেশের ভিতর স্থানান্তরিত হতে হয়। আমরা দাবী জানাচ্ছি অনতিবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসাবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষনা করা হোক।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























