কাতারের আমিরের কাছ থেকে যেভাবে বোয়িং উপহার পেলেন ট্রাম্প
- আপডেট সময় : ০৭:৩৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহারের জন্য একটি বোয়িং ৭৪৭ বিমান ধার চাইতে গিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির কাছ থেকে সেটি উপহার পাওয়ার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১৪ অক্টোবর) অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় এই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।
ট্রাম্প জানান, বর্তমানে মার্কিন প্রেসিডেন্টদের ব্যবহারের জন্য থাকা বিমানগুলো অনেক পুরোনো হয়ে গেছে, যেগুলোর বয়স প্রায় ৩৫ বছর। এই সংকটকালীন সময়ে সাময়িকভাবে ব্যবহারের জন্য তিনি কাতারের আমিরের কাছে একটি বোয়িং ৭৪৭ বিমান ধার চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি শেখ তামিমকে ফোন করেছিলাম। তিনি অত্যন্ত সম্মানিত, তরুণ এবং দারুণ একজন মানুষ, যার প্রচুর সম্পদ রয়েছে।’ কারণ আমাদের বিমানগুলোর বয়স ৩৫ বছর।’।
ট্রাম্পের ভাষ্যমতে, তিনি কাতারের আমিরকে জিজ্ঞেস করেছিলেন যে, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পক্ষ থেকে ওই ৭৪৭ বিমানটি কি কিছু দিনের জন্য ধার পাওয়া সম্ভব কি না। নতুন মার্কিন বিমানগুলো ২০২৮ সালে বহরে যুক্ত না হওয়া পর্যন্ত এটি ‘এয়ার ফোর্স ওয়ান’ হিসেবে ব্যবহারের পরিকল্পনা ছিল তার। তবে ট্রাম্পের এই অনুরোধের জবাবে শেখ তামিম তাকে অবাক করে দেন।
ট্রাম্প জনসভায় ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘তিনি (আমির) আমাকে বললেন, না, না, না! আপনি আমার বন্ধু। আমি আপনাকে এটি ধার নিতে দেব না। বরং আমি চাই আপনি এই বিমানটি উপহার হিসেবে গ্রহণ করুন। এটি আপনারই থাকল।’ এই ঘটনার প্রেক্ষিতে ট্রাম্প রসিকতা করে বলেন, ‘কেউ যখন আপনাকে একটি ৭৪৭ বিমান উপহার দেয়, তখন কেবল দুটি শব্দই বলা যায়—আপনাকে ধন্যবাদ।’
মার্কিন বিমান বাহিনী কাতারের দেওয়া এই উপহারস্বরূপ বিমানটির নামকরণ করেছে ‘ভিসি-২৫বি’। ২০২৮ সালে নতুন দুটি বোয়িং মার্কিন প্রেসিডেন্টের বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার আগ পর্যন্ত এই বিমানটিই মার্কিন প্রেসিডেন্টদের সেবায় নিয়োজিত থাকবে। উপহার গ্রহণের প্রক্রিয়ায় নিজের অবস্থান পরিষ্কার করে ট্রাম্প বলেন, উপহার পাওয়া গেলে তা গ্রহণ করাটাই স্বাভাবিক ও যুক্তিযুক্ত।
সূত্র: গালফ বাংলা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























