ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল আজ শুরু নোবেল মৌসুম: চিকিৎসাবিজ্ঞানে আলোচনার শীর্ষে যেসব গবেষণা

একমাত্র পরীক্ষার্থীই ছিল ভরসা, নকলের দায়ে বহিষ্কারে শূন্য হলো পরীক্ষার্থী 

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ২৪৯৫৬ বার পড়া হয়েছে

ফাইল ফটো

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একমাত্র পরীক্ষার্থীই ছিল ভরসা, নকলের দায়ে বহিষ্কারে শূন্য হলো পরীক্ষার্থী

জয়পুরহাটের আক্কেলপুরে দাখিল পরীক্ষায় নকল করার অভিযোগে একটি মাদ্রাসার একমাত্র পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এতে চলতি দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটির পরীক্ষার্থী সংখ্যা কার্যত শূন্যে নেমে এসেছে।

মঙ্গলবার আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও চুরি

পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসার একমাত্র শিক্ষার্থী নকল করার সময় কক্ষ পরিদর্শকের হাতে ধরা পড়ে। পরে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেনের উপস্থিতিতে কেন্দ্র সচিব জাইদুল ইসলাম তাকে বহিষ্কার করেন।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন বলেন, “পরীক্ষা চলাকালে ১ নম্বর কক্ষে নকল করার সময় ওই ছাত্রীকে হাতেনাতে ধরা হয়। বিধি অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।”

কেন্দ্র সচিব জাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নকলের দায়ে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

পড়ুন>> কাউনিয়ায় সমবায়ীদের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

খোঁজ নিয়ে জানা গেছে, ওই মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র পরীক্ষার্থী ছিলেন ওই ছাত্রী। ফলে তার বহিষ্কারের পর প্রতিষ্ঠানটির আর কোনো পরীক্ষার্থী অবশিষ্ট থাকল না।

মাদ্রাসার সুপার জিয়াউর রহমান এবং আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

একমাত্র পরীক্ষার্থীই ছিল ভরসা, নকলের দায়ে বহিষ্কারে শূন্য হলো পরীক্ষার্থী 

আপডেট সময় : ০৮:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬