ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, শুরু হতে বাধা নেই বার্লিনে কাতারের আমিরকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিলেন জার্মান প্রেসিডেন্ট উর্ধ্বমুখী শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন ও মূলধন উভয়ই বাড়ল চামড়াশিল্পের শ্রমিকদের নতুন মজুরিকাঠামো ঘোষণা করলো শ্রম মন্ত্রণালয় প্রধানমন্ত্রী: ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের চূড়ান্ত রূপরেখা প্রকাশ করলেন মেয়র মামদানি স্বাভাবিক ছন্দে ফিরছে গোপালগঞ্জ, খুলেছে মার্কেট ও শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার নতুন দরপত্র নিয়ে বিতর্ক চট্টগ্রামে দুই রাতে তিন পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা সাহসের সাথে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাষ্ট্রকে আন্তর্জাতিক পরিমন্ডলে মর্যাদার আসনে অধিষ্ঠিত করাই বর্তমান সরকারের অঙ্গীকার। আপনারা সবাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার।

আজ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানের শুরুতে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। সেখানে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে এবং শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শিখা অনির্বাণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। শিখা অনির্বাণে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য কেউ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম কিংবা বীর প্রতীক খেতাব পেয়েছেন। তবে এসব উপাধির চেয়ে বড় হলো একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। এই অনন্য গৌরব অর্জন সবার ভাগ্যে জোটে না, তাই বীর মুক্তিযোদ্ধারা আমাদের জীবন্ত কিংবদন্তি। এক জীবনে সবার পক্ষে এমন গৌরব অর্জন সম্ভব হয় না।

তিনি আরও বলেন, লাখো প্রাণের বিনিময়, অসংখ্য মা-বোনের ত্যাগ এবং আহত ও পঙ্গুত্ববরণকারী মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি মহান মুক্তিযুদ্ধের সব শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

নিজের অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেন, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি অত্যন্ত গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সাফল্য তাঁকে সবসময় আন্দোলিত করে। একইসঙ্গে তিনি স্মরণ করেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন, যা বাহিনীর জন্য গর্বের বিষয়।

মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে রাষ্ট্র সেই দায় কিছুটা পূরণের চেষ্টা করছে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখা হবে। এটি যে সময়োপযোগী সিদ্ধান্ত ছিল, তা পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে।

বিএনপির শাসনামলে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর বিএনপি সবসময় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়েছিল।

পরিশেষে, সময়ের ব্যবধানে বয়সের ভারে ক্লান্ত অনেক বীর মুক্তিযোদ্ধার চোখে স্বাধীনতার দীপ্তি এখনো জ্বলজ্বল করছে বলে মন্তব্য করেন সরকারপ্রধান। দেশের প্রান্তে ছড়িয়ে থাকা এসব কিংবদন্তিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর উদ্যোগ গ্রহণ করায় সশস্ত্র বাহিনী বিভাগকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান এবং পুনরায় মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬