আজ ও আগামি তিন দিনের আবহাওয়ার পুর্বাভাস
- আপডেট সময় : ০৩:৪১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে
আজ ও আগামি তিন দিনের আবহাওয়ার পুর্বাভাস
জৈষ্ঠ্যের শেষ দিন আজ। আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বাংলা মাস আষাঢ়। এ মাস থেকেই মূলত বর্ষা মৌসুম শুরু হয়। এছাড়াও বেশ কিছুদিন ধরে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। ফলে প্রকৃতিতে ঝড়বৃষ্টির প্রবণতা বাড়ছে। দেশের বিভিন্ন এলাকায় তীব্র ঝড়ের পাশাপাশি প্রতিদিনই ঝরছে বৃষ্টি।
এমন অবস্থায় ঈদের দিন অর্থাৎ আগামী সোমবার (১৭ জুন) আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আবহাওয়া অফিস ঈদের দিনের পূর্বাভাসে যা বলছে তাতে সন্তুষ্ট না হওয়ার অনেক কারণ থাকতে পারে।
ওইদিন সারাদেশে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।
তবে অঞ্চল ভেদে বৃষ্টির পরিমাণ কমবেশি হতে পারে। এক্ষেত্রে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা সামান্য পরিমাণে হতে পারে। অন্যদিকে, রাজশাহী খুলনা ও বরিশালে খুবই সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও শনিবারের (১৫ জুন) পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারি বর্ষণও হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।
রোববার (১৬ জুন) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্থিভাব বিরাজমান থাকতে পারে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

















